admin

প্রকাশিত: 11:51 AM, October 28, 2025

‘ঐক্যের বার্তা’

সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

‘ঐক্যের বার্তা’

শিগগিরই ১৯ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের একাধিক বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্রুত ৩০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাঁকেই প্রার্থী ঘোষণা করা হবে, তাঁর পক্ষেই অপর মনোনয়নপ্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৈঠকে থাকা বিএনপি নেতারা জানান, বিকেল চারটার পর থেকে তিন ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা একসঙ্গে লড়তে হবে। এমন বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, ব্যক্তির প্রচার না করে দলের প্রচারে মনোযোগ দিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, এমন বার্তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। যিনি মনোনয়ন পাবেন এবং যাঁরা মনোনয়ন পাবেন না, দলের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বলেছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বৈঠকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ৬৬ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি মনোনয়ন পাবেন, তাঁর বিজয় সুনিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনাও দেন।
সিলেট বিএনপির একাধিক নেতা বলেন, সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান প্রায় ৪৫ মিনিট বক্তব্য দেন। সন্ধ্যা পৌনে ছয়টায় এ বৈঠক শুরু হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। তবে বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের কেউ বক্তব্য দেননি। খুব তাড়াতাড়ি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও বৈঠকে তারেক রহমান জানিয়েছেন। তবে যাঁরা মনোনয়ন পাবেন, তাঁদের শোভাযাত্রা, মিষ্টি বিতরণসহ আনন্দ কর্মসূচি না করার নির্দেশনা দেন। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন। শিগগিরই প্রার্থী ঘোষণার কথাও বলেছেন। এটা দলীয় বৈঠক ছিল। সবাইকে দলের হয়ে কাজ করতে বলেছেন তিনি (তারেক রহমান)।
বৈঠকে উপস্থিত সিলেট-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, আগামী নির্বাচনকে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন তারেক রহমান। তিনি মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ব্যক্তিগত প্রচারণা নয়, বরং দলের প্রচারণায় মনোযোগী হতে নির্দেশ দেন। তিনি আরও জানান, শিগগিরই প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন