editor
প্রকাশিত: 3:57 PM, October 17, 2026
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’ ওমান শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও সদস্য কার্ড বিতরণ কর্মসূচি।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওমানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ওমান শাখার সভাপতি জিয়াউর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শাখার প্রচার সম্পাদক মাওলানা শিব্বির আহমেদ গোয়াইনঘাটী ও সহ-সেক্রেটারি আবুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রবাসী পরিষদের আহ্বায়ক ও নেতৃবৃন্দ, কোম্পানীগঞ্জ প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ, জৈন্তাপুর ট্রাস্ট পরিষদের নেতৃবৃন্দ, ওমান শাখার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রবাসী সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে সদস্য কার্ড বিতরণ করা হয়।
এ সময় বক্তারা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদেশের মাটিতে নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত জরুরি। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রবাসীদের সার্বিক সুখ-সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক