editor

প্রকাশিত: 2:47 PM, March 11, 2026

ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার-এর বই বিতরণ

ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার-এর বই বিতরণ

ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার) সিলেট-এর পক্ষ থেকে প্রয়াত মোঃ ওয়েছুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অমর একুশে জাতীয় বইমেলা-২০২৬ উপলক্ষে চলতি সপ্তাহে সিলেট জেলাব্যাপী বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলার প্রান্তিক পাঠকের হাতে জাতীয় বইমেলায় প্রকাশিত নতুন বই পৌছে দেয়ার লক্ষে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা- নকশী বাংলা ফাউন্ডেশন- সিলেট সদর, গ্রন্থকুঠির উন্মুক্ত পাঠাগার- বিশ্বনাথ, আলোর হাট পাঠাগার- জকিগঞ্জ, হারুন ব্যক্তিগত পাঠাগার- গোয়াইনঘাট সহ বিভিন্ন উপজেলায় পাঠাগার ও প্রতিষ্ঠানের মাঝে এসব বই উপহার প্রদান করা হয়।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) নকশী বাংলা ফাউন্ডেশনের অফিসে বই তুলে দেন, গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন। সংস্থার পক্ষে বই গ্রহণ করেন নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান।

জেলার অন্যান্য পাঠাগারের পক্ষে বই গ্রহন করেন- লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বিশ্বানাথের শিক্ষক মোহাম্মাদ আলী রানা, জকিগঞ্জ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমেদ চৌধুরী, হারুন আহমেদ প্রমুখ।

বই বিতরণ প্রসঙ্গে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার সিলেট জেলাব্যাপী বইয়ের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গঠিত সিলেটকেন্দ্রিক একটি পাঠাগার ব্যবস্থা। প্রয়াত ওয়েছুর রহমান ছিলেন একজন সত্যিকারের বইপ্রেমী মানুষ। বই ও জ্ঞানচর্চার প্রতি তাঁর সেই গভীর অনুরাগ থেকে তরুণ প্রজন্মকে বইমুখী হওয়ার উৎসাহ দিতে তিনি আজীবন বইয়ের আলো বিতরণ করে গেছেন। তাঁর স্মরণে ও জীবনভর চলা কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতি বছর ফ্রেব্রুয়ারীতে অমর একুশে জাতীয় বইমেলা উপলক্ষে এবং ১৫ই আগস্ট ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলাব্যাপী বিভিন্ন উপজেলায় পাঠাগারের মাঝে নতুন বইপত্র ম্যাগাজিন প্রদানের মাধ্যমে প্রান্তিক পাঠকের হাতে জ্ঞানের বাহন মহামুল্যবান বই পৌছে দেয়া হয়। এছাড়াও বছরজুড়ে বিভিন্ন দিবস ও কর্মসূচি পালন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন