editor

প্রকাশিত: 12:25 AM, September 4, 2024

ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি মানিক

ক্ষতস্থানে রয়েছে ইনফেকশন

ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি মানিক

6

অনলাইন ডেস্ক ::
ভারতে পালাতে গিয়ে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখনো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত থাকলেও এখনো মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল সূত্রে জানা যায়, অণ্ডকোষে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে।

গত ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটকের পর শনিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে আদালতে নেয়া হলে হামলার শিকার হন। এ সময় আদালত চত্বরে তার ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পৌঁছার পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি এবং অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই তার অস্ত্রোপচার হয়।

ওসমানী মেডিকেল সূত্রে গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অণ্ডকোষে ইনফেকশন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ২৭ আগস্ট তাকে হাসপাতালের তৃতীয় তলায় ১০ নং ওয়ার্ডের ১৩ নং কেবিনে হস্তান্তর করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাবেক এই বিচারপতির চিকিৎসা চলাকালে ৩ জন কারারক্ষী এবং ওসমানী মেডিকেলের আনসার সদস্যরা পাহারায় রয়েছেন। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

3

এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। তবে তার অণ্ডকোষে অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে। মেডিকেল বোর্ডের তাকে এখেনো পর্যবেক্ষণ করছেন। ঢাকায় হস্তান্তরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রোগীর অবস্থার উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

5

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে।

6

এদিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে গত ২৫ আসস্ট সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
6