editor
প্রকাশিত: 4:30 PM, October 17, 2020
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, নিখোঁজ বিএনপি নেতা, সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বর্তমান সরকার গুমের সরকার, ধর্ষণের সরকার, লুটপাটের সরকার। এ সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরপরাদ লোকদের হত্যা করছে। এ সরকারের কাছে দেশের মা-বোন থেকে শুরু করে কেউই নিরাপদ নয়। তাই ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সরকার বৃহত্তর সিলেট অঞ্চলের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে গুম নাম কারাগারে বন্দি করে রেখেছে। সরকারের যাবতীয় অপকর্মের জবাব দিতে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই।’
শুক্রবার বিকেলে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন দলীয় প্রার্থী আব্দুর রব আল-মামুনের সমর্থনে ইউনিয়নের কালনিচর, রহমতপুর চাতলপার বেগমপুর ও শেরপুর বাজারে অনুষ্টিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দলীয় নেতা-কর্মীদের আগামী ২০ অক্টোবর সাদিপুর উপ-নির্বাচনের প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার আহবান জানিয়ে তাহসিনা রুশদি লুনা বলেন, পরের দিনের ভোট আগের রাতে হওয়ার সুযোগ দিবেন না। ভোটার বিহিন ভোটেও কাউকে জয়ী হতে দেওয়া হবে না। এ সরকার জনবিচ্ছিন্ন। সরকার জনরায়কে ভয় পায়। তাই তারা স্বচ্ছ ভোটের আয়োজন না করে কারচুপির মাধ্যমেই জয়ী হতে চায়। দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিএনপির প্রতিক, খালেদা জিয়ার প্রতিক, ইলিয়াস আলীর প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি জয়ী হলে এলাকা বাঁচবে, মানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে।’
শেরপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম মানিক।
উপজেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া ও ছাত্রদল নেতা সৈয়দ হুমায়েল আহমদ ও এমদাদ আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল ইসলাম জায়গীরদার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনূল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী, আব্দুল মালিক মেম্বার, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, বিএনপি নেতা এস এম মাসুদ আহমদ, সৈয়দ এনায়েত হোসেন, শাহাব উদ্দিন সুহেল, রায়হান আহমদ,আব্দুল রউফ আবদুল, সৈয়দ এনামুল হক পীর, বিশ্বনাথ বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বালাগঞ্জ বিএনপি নেতা আলা উদ্দিন রিপন, যুবদল নেতা আহবাব হোসেন, ইসলাম উদ্দিন, কবির খান, আবু খয়ের চৌধুরী, শিপু চৌধুরী, মাসুদ আহমেদ, আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ,যুগ্ম আহবায়ক সৈয়দ শাহজাহান আলী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন