editor
প্রকাশিত: 11:24 AM, May 14, 2026
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া কৃষক মনির উদ্দিনের (৪৯) এখনো কোনো সন্ধান মেলেনি। তবে নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আসা একটি রহস্যজনক ফোন কলকে কেন্দ্র করে পরিবারে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মে রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে মনির উদ্দিন নিজ বাড়ি থানাগাঁও মাঝপাড়া, উছমানপুর ইউনিয়ন থেকে উমরপুর ইউনিয়নের কটালপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১১ মে সোমবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে ওইদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মনির উদ্দিনের নিজস্ব মোবাইল নম্বর (০১৭৫২৫৫৫০৮৯) থেকে তাঁর স্ত্রী সাজেদা বেগমের মোবাইলে একটি ফোন কল আসে।
ফোনে মনির উদ্দিন সংক্ষিপ্তভাবে বলেন, আমি ঢাকায় চলে এসেছি।” এ কথা শুনে পরিবার তাৎক্ষণিকভাবে জিডি না করে বাড়িতে ফিরে আসে। কিন্তু পরে আবারও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর রাতেই সাজেদা বেগম ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬৫) দায়ের করেন।
সাজেদা বেগমের দাবি, ফোনে কথা বলার সময় তাঁর স্বামীর পাশে থাকা কোনো ব্যক্তি যেন তাঁকে কথাগুলো বলে দিচ্ছিল। এতে তিনি বিষয়টিকে রহস্যজনক বলে সন্দেহ করছেন।
নিখোঁজ মনির উদ্দিনের পিতা হাজী আরব উদ্দিন এবং মাতা সইফা খাতুন। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তিনি পেশায় কৃষক। এদিকে, পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাতেও উদ্বেগ বিরাজ করছে।
ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোফাজ্জল হোসেন বলেন, উছমানপুর ইউনিয়নের থানাগাঁও মাঝপাড়া গ্রামের বাসিন্দা মনির উদ্দিন নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী সাজেদা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
কোনো ব্যক্তি মনির উদ্দিনের সন্ধান পেয়ে থাকলে তাঁর স্ত্রী সাজেদা বেগমের মোবাইল নম্বর ০১৭০৭২২৩৫২২-মেয়ে: ০১৬০৩৮৩৮৪৯৯ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
4 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের