editor
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে রাত ১১টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও রাত ১২ টার মধ্যে বাজার ত্যাগ করতে হবে সকল ব্যবসায়ীও জনসাধারণকে। দূর পাল্লার স্থানীয় যাত্রীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মঙ্গলবার বিকালে থানার হলরুমে শীত কালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসমানীগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা জানান ওসমানীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক। এসময় তিনি আরো বলেন, ওসমানীনগরে রয়েছে প্রায় অর্ধ শতাধিক ব্যাংক। কোন ব্যাংকের সামনে সিএনজি, মাইক্রবাস ও পিকাপ গাড়ি রাখা যাবে না। ব্যাংক থেকে কেউ বড় অংকের নগদ টাকা তুলে অন্য ব্যাংকে নিলে বা তার সাথে নিলে থানা পুলিশ ওই ব্যক্তির নিরাপত্তার ব্যবস্থা করবে। ওসমানীগরে প্রায় বাজারগুলোতে ৫ হাজারের অধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু ওই অধিক ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় পাহারদার অপর্যাপ্ত। তাই বাজার পরিচালনা কমিটির সাথে আলোচনা করে পাহারাদাদের সংখ্যা বৃদ্ধি করা হবে। এবং পাহারাদারদের পরিচয়পত্র ও আধুনিক সরঞ্জাম সামগ্রী প্রদান করা হবে। প্রতিদিন রাতে পুলিশী টহল বৃদ্ধি করা হবে। রাতে মহাসড়ক ব্যাতিত কোথাও গরু পরিবহন করা যাবে না। শীতকালে চুরি-ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটি, ব্যাংক কর্মকর্তা, পরিবহন শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক ও আলোচনা করে এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান ওসি শ্যামল বনিক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধক্ষ্য আব্দুল মতিন, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য সিতু সূত্রধর, আনোয়ার হুসেন আনা, জয়নাল আবেদীন প্রমুখ। এসময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
প্রসঙ্গত: সিলেটের ওসমানীনগরে শীতকালীন নিরাপত্তাসহ সার্বিক আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। গত দুদিনে তিনি ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বাজার কমিটির, ব্যাংক ম্যানাজার, শ্রমিক সংগঠন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
1 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
5 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক