editor

প্রকাশিত: 5:05 PM, March 1, 2025

ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ওসমানীনগরে  সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

6

সিলেটের ওসমানীনগরে ‘বালাগঞ্জ বার্তা’ ও ‘নিরাপদ এনজিও’ এর উদ্যাগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকালে গোয়ালাবাজার লার্নিংপয়েন্ট হলরুমে আয়োজিত  দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা  বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন।

1

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, পিপিএম, সেবা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সিনিয়র সাংবাদিক  বদরুল আলম চৌধুরী,   ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুর এম রেফুল, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া প্রমুখ। সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজি খলিলুর রহমান।

3

প্রশিক্ষণ কর্মশালায় ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহন করেন। প্রশিক্ষনে সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

বিকেলে সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর  উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। সাপ্তাহিক  বালাগঞ্জ  বার্তা সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে  জ্ঞান থাকা দরকার। সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। অংশগ্রহনকারীরা এ কর্মশালায় অনেক কিছু শিখেছেন। এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এধরনের কর্মশালা সত্যিই প্রশংসার  দাবি রাখে।

উল্লেখ্য যে এ পর্যন্ত ১০টি প্রশিক্ষণে প্রায় ২ শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে সাংবাদিকতায় কর্মরত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

5

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
7