editor

প্রকাশিত: 3:25 PM, August 1, 2026

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

ওসমানীনগরে সার্ভেয়ারের নির্দেশে মালিকানাধীন দেয়াল ভাংচুরের অভিযোগ

3

সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার অমর ফারুকের বিরুদ্ধে।

3

পাশ্ববর্তী ভূমি মালিকদের কোনো প্রকার অবহিত না করে তাঁদের অনুপস্থিতিতে সীমানা নির্ধারণ এবং ব্যক্তিগত জায়গা সরকারি দাবি করে প্রাচীর ভাঙচুরের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে প্রতিকার চেয়ে বুধবার (২৯ জুলাই) ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের হাজী হিরণ মিয়ার পুত্র মারুফ আহমদ জুবেল এই লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নিজ কুরুয়া চতলিবন পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা বিদ্যমান। এর পাশে হাজী আব্দুল হকের মালিকানাধীন ‘নিজ কুরুয়া হেলথ সেন্টারের’ ২৭১ ও ২৭২ নম্বর দাগ এবং হাজী হিরণ মিয়ার মালিকানাধীন ৩৪৪ ও ৩৪৫ নম্বর দাগের ভূমি রয়েছে।

গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সার্ভেয়ার অমর ফারুক সরকারি রাস্তা পরিমাপ করতে যান। সরকারি নিয়ম অনুযায়ী সংলগ্ন ভূমি মালিকদের উপস্থিত রাখার কথা থাকলেও তিনি কাউকে অবহিত করেননি।

অভিযোগ উঠে, রাস্তা পরিমাপের সময় বিদ্যমান সরকারি সড়ক বাদ দিয়ে হিরণ মিয়া, হাজী আব্দুল হক ও আবুল খয়েরের ব্যক্তিগত মালিকানাধীন জমির ৪ ফুট ভেতরের অংশে খুঁটি গেড়ে সেটিকে সরকারি রাস্তা হিসেবে চিহ্নিত করা হয়।

1

খবর পেয়ে তাৎক্ষণিক হিরণ মিয়ার পুত্র মারুফ আহমদ জুবেল ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে সার্ভেয়ার ক্ষিপ্ত হয়ে তাঁকে সরকারি কাজে বাধার অভিযোগে আইনি ব্যবস্থার হুমকি দেন। পরবর্তীতে সার্ভেয়ারের নির্দেশনার দোহাই দিয়ে বুধবার সকাল ৭টার দিকে একই গ্রামের আব্বাস মিয়া, সুরুজ আলী গেদা, সাবুল মিয়াসহ কয়েকজন ব্যক্তি কুরুয়া হেলথ স্টোরের সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং বসতবাড়ির সীমানায় ইট ও বাঁশের খুঁটি পুঁতে দেন। এ সময় প্রতিবাদ করায় স্থানীয় ডলি বেগম নামের এক নারীকেও বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়।

অভিযোগে অভিযুক্ত গ্রামবাসী সাবুল মিয়া, আব্বাস মিয়া ও সুরুজ আলী গেদা জানান, সার্ভেয়ার সরকারি রাস্তা পরিমাপ করে তা ক্লিয়ার (উন্মুক্ত) করার নির্দেশ দেওয়ায় আমরা সম্মিলিতভাবে চলাচলের স্বার্থে সীমানা প্রাচীর সরিয়ে নিয়েছি।

4

তবে নিজের বিরুদ্ধে ওঠা নির্দেশনার বিষয়টি অস্বীকার করে উপজেলা সার্ভেয়ার অমর ফারুক বলেন, আমি ১০ থেকে ১৫ জন স্থানীয় ব্যক্তির উপস্থিতিতে সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করেছি। আশপাশের মালিকদের উপস্থিত রাখার দায়িত্ব আবেদনকারীদের দেওয়া হয়েছিল। তবে আমি কোনো সীমানা দেয়াল ভাঙার নির্দেশ দিইনি।

2

এদিকে ক্ষোভ প্রকাশ করে অভিযোগকারী মারুফ আহমদ জুবেল বলেন, মূল সরকারি রাস্তা ৭ থেকে ১০ ফুট প্রশস্ত ছিল। গ্রামবাসী মিলে চলাচলের সুবিধার জন্য নিজেদের জায়গা ছেড়ে রাস্তাটি ১৩ ফুট প্রশস্ত করেছি। অথচ আসল রাস্তা বাদ দিয়ে আমাদের বসতবাড়ির ভেতরে খুঁটি পুতে হয়রানি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে সার্ভেয়ার সীমানা দেয়াল ভাঙার কোনো নির্দেশ দেননি বলে জানিয়েছেন। স্থানীয় সকল পক্ষকে উপস্থিত রেখে রাস্তাটি পুনরায় নিখুঁতভাবে পরিমাপ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

8 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

6 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

2 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

1 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

6 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

7 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত

1
8