editor
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার পর সার্ভার রুমের দোতলায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানবন্দরটি।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২টায় গণমাধ্যমকে জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিভলেও ভবনজুড়ে বেশ কিছুক্ষণ ধোঁয়াচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল। তিনি আরও জানান, বিমানবন্দরের ওই দিনের নির্ধারিত সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যার ফলে বিমানের শিডিউল বা ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, রাত ১১টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুমের যান্ত্রিক বা বৈদ্যুতিক কোনো ত্রুটি থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক ও চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সার্ভার রুমের মূল্যবান আইটি সরঞ্জাম ও নথিপত্রের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
1 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
2 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
1 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
2 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
2 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 7 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
2 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
5 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট