editor
প্রকাশিত: 8:37 PM, October 20, 2026
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর দক্ষিণ সুরমার চন্ডিপুলে অনুষ্ঠেয় মালিক-শ্রমিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। দুর্গাপূজা শেষে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। তাঁর এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৮ অক্টোবর সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তিন দফা দাবিতে আয়োজিত বিশাল মানববন্ধনে মালিক-শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিকেরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দুর্গাপূজা শেষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ অক্টোবর দক্ষিণ সুরমার চন্ডিপুলে অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করা হয়।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয় সম্পাদক ৭০৭ সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালক জোট ২০৯৭ এর সভাপতি মোঃ মতাছির আলী কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন সহ সভাপতি সানুর মিয়া, ৭০৭ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ ৭০৭ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী এম বরকত আলী প্রমুখ।।
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১
সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয়
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের