editor

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

1

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি অ্যালার্ট (উচ্চ নিরাপত্তা) জারি করা হয়েছে।

4

পুলিশ সদর দফতর থেকে জারিকৃত সতর্কবার্তার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

6

সোমবার থেকে বিমানবন্দর এপিবিএনসহ অন্যান্য সংস্থা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদাবি বাড়িয়েছে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর দফতর (বেবিচক) থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে। সেই আলোকে নির্দেশনা অনুযায়ী হাই সিকিউরিটি অ্যালার্ট জারি তথা উচ্চ নজরদারি বাড়িয়েছি।

7

বিমানবন্দরসহ আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি বা তথ্য পাওয়া যায়নি।

তবে উপরের নির্দেশনায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বিমানবন্দর সব সময় নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃ্দ্িধর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে।

বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দফতরের জরুরি সতর্কবার্তা পেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ওসমানী বিমানবন্দরসহ সব দেশের বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। এর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সব স্থানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

7 মো. নুরুল ইসলাম: 3 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

6 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

4 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

7 সুলতান সুমন: 2 শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম

হাইকোর্টের আদেশ অমান্য: সিলেটের ডিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাইকোর্টের আদেশ অমান্য: সিলেটের ডিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

8 সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

3 আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয়

ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

4 নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ : বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ : বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

4 বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা

1
8