editor

প্রকাশিত: 8:19 AM, October 29, 2020

ওসমানী মেডিক্যাল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের ষড়যন্ত্র

ওসমানী মেডিক্যাল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের ষড়যন্ত্র

সিলেট নগরীর ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক মিলে এবার বিদ্যালয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। নিজেদের  সনদে জাল জালিয়াতি থাকায় এখন অন্যদের এম, পি ও ভূক্ত আটকাতে মরিয়া হয়েছেন। টাকা আত্মসাতসহ বিভিন্ন বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগিরা।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগম প্রধান শিক্ষক শাহিনা সুলতানাকে বিদ্যালয়ে যেতে অনুরোধ করেন। করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকার পরও বিদ্যালয়ে যান প্রধান শিক্ষক। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের এমপিও ভূক্তির খরচ বাবত অর্থ দিতে আফিয়া বেগমকে বললে তিনি টাকা দিতে অস্বীকার করেন।

এক পর্যায়ে তিনি প্রধান শিক্ষকের উপর লিপ্ত হয়ে অসদাচরণ করেন। এমপিও ভূক্তির জন্য শিক্ষক শামীমা বেগম কোন অর্থ দেননি। উল্টো এমপিও ভূক্তি করে দেয়ার কথা বলে সহকারী শিক্ষক আব্দুল কাদিরসহ ৭ শিক্ষকের কাছ থেকে ১লাখ ৪০ হাজা টাকা বেগম শামীমা আহমদ আত্মসাত করেন। দিলোয়ারা বেগম, বেগম শামীমা আহমদ ও শাহীন হোসাইন প্রধান শিক্ষকের অগোচরে ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদিত স্টাফিং প্যাটার্ন পরির্বতন করে তাদের ইচ্ছেমতো রেজুলেশন প্রস্তুত করে সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে মনগড়া স্টাফিং প্যাটার্ন ও সিএস কপি স্ক্যানিং করে অনলাইনের  মাধ্যমে এমপিও ভূক্তির জন্যে আবেদন পাঠান। অভিযোগে বলা হয়েছে, এটি ফৌজধারী অপরাধ। প্রধান শিক্ষকের অভিযোগে এসকল বিষয় তুলে ধরা হয়েছে।

এদিকে, সামাজিক বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও এমপি ও ভূক্তিতে নিজের ফাইল  প্রেরণ না করে জালিয়াতির মাধ্যমে বাংলায় নিয়োগপ্রাপ্ত দিলোয়ারা বেগমের ফাইল প্রেরণের বিষয়ে সৈয়দা নাঈমা খানম সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দেন। এই অভিযোগের তদন্তে সম্পন্নের আগেই অনলাইনে আবেদন করা ৬জনের ফাইল জেলা শিক্ষক কর্মকর্তা ‘ব্যাক টু এপ্লিকেশন’ বলে ফেরত পাঠান।

জানা গেছে, বিদ্যালয়ে কর্মরত ৪২জন শিক্ষক-শিক্ষিকার স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে প্রধান শিক্ষক হিসেবে শাহীনা সুলতানাকে দ্বায়িত্ব দেন। এবং এম, পি, ও ভূক্তির পরবর্তী কার্যক্রম শুরু করা হয়। অথচ কতিপয় শিক্ষক-শিক্ষিকা স্বার্থহীনতার জন্যে বিদ্যালয়ের এমপিও ভূক্তির ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এসকল বিষয়ে যোগাযোগ করা হলে বেগম শামীমা আহমদ ও শাহীন হোসাইনের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা দু’জনেই ফোন ধরেননি। এছাড়া অপর শিক্ষক দিলোয়ারা বেগমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে সহকারী প্রধান শিক্ষক আফিয়া বেগমের স্বামী ফোন ধরে জানান, তিনি ( আফিয়া বেগম) বাসার বাইরে আছেন। তাই এখন কথা বলা যাবে না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এমএ জি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মঈনুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সহকারী জানান তিনি এখন কথা বলতে পারবেন না। তিনি ল্যাবে কাজে রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন