editor

প্রকাশিত: 12:34 PM, February 10, 2026

ওসি মোবাশ্বিরের পক্ষে সাফাই গাইলেন জামায়াত নেতারা

ওসি মোবাশ্বিরের পক্ষে সাফাই গাইলেন জামায়াত নেতারা

8

রহস্যময় নীরব রিটার্নিং কর্মকর্তা। কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি চলছে। ভোটের প্রস্তুতিতেই বেশি ব্যস্ত তিনি। অন্যদিকে মাঠ পর্যায়ে প্রার্থীরা মুখোমুখি। সেদিকে নজর নেই তার। কী করবেন- সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিব্রত মাঠের নির্বাচনী কর্মকর্তারা। হার্ডলাইনে বিএনপি। নানা অভিযোগ নিয়ে দফায় দফায় গেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। করেছেন বৈঠকও।

5

গতকাল সোমবার দুপুরে সিলেট বিএনপি’র নেতারা সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। প্রমাণসহ অভিযোগ জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তার কাছে। বিএনপি’র দাবি; জামায়াত প্রার্থী ঋণের তথ্য গোপন করেছেন। এই অভিযোগ গত তিনদিন ধরে করছেন তারা। বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে এ অভিযোগ দাখিল করেন তার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

7

অভিযোগে কয়েস লোদী জানিয়েছেন- হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি। এ ছাড়া ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৮ টাকা টাকার ঋণ অনাদায়ী রয়েছে যা হলফনামায় প্রকাশিত হয়নি।

তিনি জানিয়েছেন- এই অভিযোগ প্রমাণসহ দাখিল করেছেন। এটি শুধু গোপনই নয়, শাস্তিযোগ্য অপরাধ বলেও তিনি জানান। এর আগে কয়েস লোদী জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। অভিযোগ দেন সংখ্যালঘু ভোটারদের হুমকি দেয়ারও। ভোটকেন্দ্র দখলেরও শঙ্কা করেন। বাড়ি বাড়ি বোরকা পরা মহিলাদের পাঠিয়ে টাকা বণ্টন ও ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগও করা হয়। একটি গুরুতর অভিযোগ তোলা হয়েছে এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে। ওসি সরাসরি জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। বিএনপি’র কাঠগড়ায় থাকা ওসি মোবাশ্বির অভিযোগ অস্বীকার করেন। তবে গতকাল জামায়াত নেতারাও তার পক্ষে কথা বলেছেন। ওসি মোবাশ্বির আইন মতো কাজ করেছেন বলে জানান তারা। এজন্য তারা ৫নং ওয়ার্ডের এক বিএনপি নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। ওই বিএনপি নেতা হচ্ছেন সাহেদ। আম্বরখানা পুলিশ ফাঁড়ি কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে।

যেখানে পুলিশ ও বিএনপি’র নেতারা মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলেও ওসি’র নাটকীয় ভূমিকায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়েছেন। তবে বিএনপি’র অভিযোগ আমলে নিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন- ‘বিএনপি’র অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত করছে। তদন্তের জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

সিলেটের ভোটে গণজোয়ার চলছে খন্দকার মুক্তাদিরের পক্ষে। সজ্জন প্রার্থী। বিতর্ক নেই তার বিরুদ্ধে। পাড়া-মহল্লায় বিএনপি’র পক্ষেই ভোটের অবস্থান বেশি। মুক্তাদিরের নির্বাচনী সমাবেশ রূপ নিচ্ছে গণসমাবেশে। এমন ঘটনা সিলেটের ভোটে বিরল। এই অবস্থায় গতকাল দুপুরে জামায়াত নেতারা ভোটে শঙ্কার কথা জানিয়েছেন। তারাও করেছেন প্রেস ব্রিফিং। এতে তারা বিএনপি’র বিরুদ্ধে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন।

6

সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী কার্যালয়ে ১১ দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। এতে বক্তব্য রাখেন নগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম। তিনি বলেছেন- হাবিবুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটি সত্য নয়। নির্বাচনে পেশিশক্তির ব্যবহার, কেন্দ্র দখলসহ নানা ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি’র কর্মীরা। তারা এরই মধ্যে একাধিক ঘটনা ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি। এজন্য প্রশাসনকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

4 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
5