editor
প্রকাশিত: 12:56 PM, March 22, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক আত্মকলহের জের ধরে সংঘাতে জড়িয়ে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । রবিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের মিশ্রপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২ জন আহত হন।আহতরা হলেন- আলবা হোসেনের পুত্র সাহেল আহমদ (২৩) ও অপরজন ফাতন আলীর ছেলে বেলাল আহমদ (২৮)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুই জনকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বেশি গুরুতর আহত হওয়ায় সাহেল আহমদ (২৩) কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত হোসেন আহমদ (৩২) নামের একজনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী জানান, এঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে ও অভিযোগ পেলে তার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক(রিপা-৪)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন