editor
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সেই আশ্বাস আর নিশ্চয়তার কারণে গত ১১ মার্চ জামিনের আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির। ফলে পরদিন মুক্তিপান মঙ্গল দাস।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক সিলেটের কার্যালয় থেকে সহকারী কমিশনার (মিডিয়া সেল) স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গত ১২ মার্চ সকল গণমাধ্যমে প্রেরণ করা হয়, আর প্রশংসায় ভাসেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কিন্তু বিদ্যুতের সেই বকেয়া বিল বিশ হাজার টাকা এখনও পরিশোধ করেননি সিলেটের জেলা প্রশাসক।
যার ফলে গত ২২ এপ্রিল পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন বিদ্যুৎ আদালতের বিচারক। আর সেই গ্রেফতারী পরোয়ানা হাতে পাওয়ার পর গত বুধবার (১৭ জুন) মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। আদালত মঙ্গল দাসকে কারাগারে প্রেরণ করেন বলে জানিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী উজ্জ্বল মিয়া।
আদালত সূত্র জানায়, বিদ্যুতের ২০ হাজার টাকা বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত বছরের ১৮ ডিসেম্বর মঙ্গল দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির । এরপর থেকে মঙ্গল সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত ২৩ ফেব্রæয়ারি কারাগার পরিদর্শনের সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের।
বিষয়টি অবগত হওয়ার পর জেলা প্রশাসক তার জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন। বিদ্যুৎ আদালতের টাকা জেলা প্রশাসকের মাধ্যমে পরিশোধের নিশ্চয়তা দিলে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিন দেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই মামলার ধার্য্য তারিখ ছিল গত ২২ এপ্রিল। ওই তারিখে মঙ্গল দাস আদালতে হাজির হননি। আর বিদ্যুতের বকেয়া বিল ২০ টাকাও পরিশোধ হয়নি। যার ফলে আদালত আইন অনুযায়ী মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। পুলিশ মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। মঙ্গল দাসকে আদালতে প্রেরণের পর আদালত থেকে একাধিকবার সিলেট জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ বিল বা মঙ্গল দাসের ব্যাপারে কোন সঠিক সিদ্ধান্ত বা জবাব পাননি। ফলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, মঙ্গল দাসকে গত বুধবার (১৭ জুন) পুলিশ আদালতে দেওয়ার একাধিকবার যোগাযোগ করা হয়েছে সিলেট জেলা প্রশাসনের সাথে, কিন্তু কোন রেসপন্স পাওয়া যায়নি। তিনি আরও জানান, মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া ২০ হাজার টাকা এখন পরিশোধ করেননি সিলেট জেলা প্রশাসন।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, মঙ্গল দাসের বিষয়টি এভাবে হওয়ার কথা নয়। ওনার মামলাটি অনেক আগেই শেষ হওয়ার কথা। আর এই টাকার চেক অনেক আগেই দেওয়া হয়েছে। তবুও আগামীকাল রোববার অফিসে গিয়ে বিষয়টি দেখবো।
এদিকে, বিদ্যুতের বকেয়া বিল মাত্র ২০ হাজার টাকা দিতে না পারায় কারাভোগ করছিলেন চা বাগানের বাসিন্দা মঙ্গল দাস। কারাগারে দেখা হয় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে। তিনি বিষয়টি জানার পর সহায়তার এগিয়ে আসেন। প্রায় তিন মাস পর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস। তিনি বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে।
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
5 পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের
1 সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের
8 সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে
2 সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের
1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক