editor

প্রকাশিত: 1:45 PM, April 6, 2021

ভাঙা পা নিয়ে মমতাকে আব্বাসের খোঁচা

ভাঙা পা নিয়ে মমতাকে আব্বাসের খোঁচা

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে এবার কটাক্ষ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকী।মমতা বন্দ্যোপাধ্যায় তার পা ভাঙার ঘটনা নিয়ে নাটক করছেন বলে মন্তব্য করেছেন ফুরফুরা শরিফের এ পীরজাদা। খবর আনন্দবাজার পত্রিকার।হুগলির চাঁপদানীতে আব্বাসউদ্দিন সিদ্দিকী সোমবার বিকালে জোট প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে এসব কথা বলেন।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পা নিয়ে নাটক করছেন। ব্যান্ডেজ বাঁধা পায়ের ওপর পা তুলে দিয়ে নাচাচ্ছেন। তাতে তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।চাঁপদানীর গুমোডাঙ্গায় ওই সভায় বিধানসভার বিদায়ী বিধায়ক কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান, শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।এ সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) প্রধান আব্বাসউদ্দিন বলেন, সামনে বাংলার জনগণ বসে আছেন। তাদের দিকে পা তুলে দিয়েছেন! জেতালেও মুখে লাথি মারব, হারলেও মুখে লাথি মারব— এমন ভাব তার। যারা এত বড় নাটক করেন, বাংলার মানুষকে বোকা ভাবেন, তারাই বোকা হবেন।বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে আব্বাস বলেন, পার্কে লেখা থাকে ফুলে হাত দেবেন না। তেমনই ইভিএমে ঘাসফুল আর পদ্মফুলের বোতামে হাত দেবেন না।কিন্তু আমাদের হাত চিহ্নে হাত দিন, কোনো বারণ নেই। কাস্তে-হাতুড়িতে হাত দিন, কোনো বারণ নেই। ভাইজানের খামে হাত দিন, কোনো বারণ নেই। ওই হাত দিয়ে খামে চিঠি আসবে কর্মসংস্থানের। হাতুড়িতে শ্রমিকদের কাজ মিলবে।নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনে পুলিশি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানতাম— নন্দীগ্রামে সিপিএম মিথ্যা কথা বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কী বললেন! নন্দীগ্রামের ঘটনা ঘটিয়েছেন, শুভেন্দু আর শুভেন্দুর বাবা।শুভেন্দু আর শুভেন্দুর বাবা তখন কোন দলে ছিলেন? সিঙ্গুরেও তাপসী মালিক হত্যাকাণ্ডের পেছনে এদেরই হাত আছে। তৃণমূল ১০ বছর ক্ষমতায় ছিল। সিপিএমের একটা লোককেও ধরতে পারল না। প্রমাণ করতে পারল না। এখন বলছে, সিঙ্গুরে কারখানা করবে ২০ কাঠা করে জমিতে। সুযোগ দিলে তো। আমাদের নিয়ে যারা খেলা করে, তাদের আমরা মাফ করব নএর আগে ৩ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে প্রচারে গিয়ে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আব্বাসকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছেন। ফুরফুরার এক চ্যাংড়াকেও সঙ্গে নিয়েছেন।এর পরই মমতাকে উদ্দেশ্যকে করে আব্বাস বলেছিলেন, তিনি অহঙ্কারী, মানুষকে  মনে করেন না। মুসলমানরা তার সঙ্গে নেই বলেই তিনি উল্টোপাল্টা বলছেন।

অনলাইন ডেস্ক(রিপা-৭)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮