admin
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, গৃহাদী নির্মাণ ও বিক্রয় প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করছে এলাকাবাসী।
আজ ২২ নভেম্বর রোববার সিলেট নগরীর উত্তর কাজীটুলা উচা সড়ক আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কবরস্থানের জমি রক্ষায় মৌরশি ওয়ারিশবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদল খাঁন, মোছা. বাবলী বেগম, রেবা বেগম, মিনা, বেগম, মানিক মিয়া, মোঃ মতিন, নুরুল আমিন, লীলা বিবি,দোলারী বেগম, শেফালী, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, সাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নগরীর উল্টর কাজিটুলাস্থ উচা সড়কের বর্ণিত তপশীলের ৪৫৮/৬৪৯ খতিয়ানের ৯১১৭ নং দাগের ২৩ শতক ভূমি গোরস্থানের জন্য রেজিস্ট্রারী করা। উক্ত ভূমিসহ ৯১১৭ নং দাগ উল্লেখপূর্বক বিগত ২৭/০৯/২০১৬ ইং তারিখে সিলেট জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারাধীন মামলা নং ২১৮/২০১৬ইং। এব্যাপারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রসাসকের কার্যালয় ও কোতোয়ালী মডেল থানা অভিযোগ দেয়া হয়েছে। জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে।
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।