editor

প্রকাশিত: 10:30 PM, February 26, 2025

কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

কবি, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, সাহিত্যে সাফল্য অর্জন করতে হলে অধ্যবসায়, অধ্যয়ন এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। একজন প্রকৃত কবি তাঁর চারপাশের বাস্তবতা, সমাজ, সংস্কৃতি ও মানবিক অনুভূতির প্রতি যত্নশীল হয়ে লেখনীতে ফুটিয়ে তোলেন। তিনি বলেন, কবিতা হলো মানব আত্মার নিবিড় অনুভূতির প্রতিচ্ছবি। কবি নাসিমা চৌধুরীর ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থ তাঁর ব্যক্তিগত অনুভূতি, সমাজ বাস্তবতা ও জীবনের গভীর দর্শনকে কবিতার আঙ্গিকে তুলে ধরেছে। তিনি বলেন, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, বরং এটি মানুষের আবেগ, বেদনা, আশা ও স্বপ্নের চিত্রকল্প। বাংলা সাহিত্যে কবিদের অবদান চিরস্মরণীয়, কারণ তারা সময়ের সাক্ষী হয়ে মানবজীবনের গল্প বলেন। তিনি আরও বলেন, কবি নাসিমা চৌধুরীর এই কাব্যগ্রন্থ পাঠকদের হৃদয়ে গভীর দাগ কাটবে। তাঁর কবিতায় প্রেম, বিরহ, সমাজের টানাপোড়েন এবং আত্মোপলব্ধির বিষয়গুলো দারুণভাবে ফুটে উঠেছে। এমন সাহিত্যকর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে এ ধরনের সাহিত্য আয়োজনকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের উদ্যোগে কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে সম্মানিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী’র উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক, গবেষক ও কবি সুব্রত দাশ। স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সহ-সভাপতি কথাসাহিত্যিক মাধব রায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সম্পাদক মন্ডলীর সদস্য ময়ূখ দাশ। কবি নাসিমা চৌধুরী তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতেও তার সাহিত্য সাধনা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অছুল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (অব.) কামাল আহমেদ চৌধুরী, রওশন আরা বাঁশি খুৎহৈবম, এফআইবিডিবির অবসরপ্রাপ্ত সহযোগী পরিচালক সমিক শহীদ জাহান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. লিয়াকত আলী, এডভোকেট আরিফা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ও লেখক বজেন্দ্র কুমার দাশ, এমসি কলেজের অধ্যাপক মো. বেলাল উদ্দিন, কবি ফৌজিয়া আক্তার, লেখক গবেষক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, নাসিমা চৌধুরীর ছাত্রী আতিয়া সিদ্দিকী তন্নী, ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অসুল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন