editor
প্রকাশিত: 1:01 PM, April 5, 2021
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ ও হবিগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে মারা গেছেন একজন। মৃত ব্যক্তি শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের পুত্র আবদুল হাই। গত ২৩ মার্চ অসুস্থতা নিয়ে তিনি সিলেটে চিকিৎসা করাতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা শেষে গত বুধবার আত্মীয়স্বজন তাকে সিলেট থেকে হবিগঞ্জ নিয়ে আসার পথে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে গত ৪ এপিল জাতীয় সংসদের অধিবেশননের যোগদানের জন্য শনিবার (৩ এপ্রিল) সংসদ ভবনের করোনা সেন্টারে তিনি শারিরিক স্বাস্থ্য পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাংসদ পুত্র গাজী মোহাম্মদ ফাওয়াজ গাজী ও উনার স্ত্রীও করোনায় আক্রান্ত বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।এদিকে গত ২৯ মার্চ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আবদুল মজিদ খান করোনা আক্রান্ত হন। তিনি বর্তমানে ঢাকায় হোম কোয়ারেন্টিনে আছেন। এ সাংসদের স্ত্রী-পুত্র ও গাড়িচালকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এ ছাড়া গত বুধবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন আদালত চলাকালে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় উনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনিও ঢাকায় হোম আইসোলেশনে রয়েছেন।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান জাতীয় সংসদের অধিবেশননের যোগদানের জন্য শনিবার (৩ এপ্রিল) সংসদ ভবনের করোনা সেন্টারে তিনি শারিরিক স্বাস্থ্য পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি বাসায়ই আইসোলেশনে আছেন।এব্যপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৫ জন।
অনলাইন ডেস্ক(রিপা-৮)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন