editor
প্রকাশিত: 8:39 AM, October 1, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে নিজ বসত ঘরের চালায় গলায় ফাঁস দিয়ে চা শ্রমিক সন্তান কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় কুরমা চা বাগানের গাং কিনার শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী ছাত্রী কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মনি কর্মকার (১৮)। সে কুরমা চা বাগানের শ্রমিক হরিলাল কর্মকারের মেয়ে।
চা বাগান সূত্রে জানা যায়, ছাত্রী মনি কর্মকারের বাবা মা দুই জনই চা শ্রমিক। তারা সকালে চা বাগানের প্লান্টেশন এলাকায় কাজে গেলে বিকেলে কাজ থেকে ফিরে বসত ঘরের একটি কক্ষের চালার সাথে গলায় দঁড়ি দিয়ে ঝুলন্ত দেখতে পায় মেয়ে মনি কর্মকারকে। ঘটনাটি কমলগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশি একটি দল সন্ধ্যায় কুরমা চা বাগানে এসে লাশ নামিয়ে সুরত হাল তৈরী করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
তবে আত্মহত্যা নিয়ে সাধারণ চা শ্রমিকদের মাঝে নানা গুঞ্জন শুনা যায়। চা শ্রমিকরা বলেন, সুষ্ট তদন্ত করলে এ মৃত্যুর রহস্য বেরিয়ে আসতে পারে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিদর্শক (তদন্তÍ) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
2 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়
6 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
4 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
5 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
1 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
2 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।