editor
প্রকাশিত: 2:21 PM, September 21, 2020
কমলগঞ্জ প্রতিনিধি :-
মৌলভীবাজারের কমলগঞ্জে খুঁটির টানা তারে আর্থিং লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের আর্থিং লাইনে বিদ্যুতায়িত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু নিশ্চিত করেন। স্থানীয় গ্রামবাসী জানান, আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়ির সামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। তবে কোন ত্রæটিজনিত কারণে আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে পড়ে। সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন শুকনো বাঁশ দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এসময়ে তাকে দ্রæত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিলন মিয়া ছনগাঁও গ্রামের মিলন মিয়ার পুত্র।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি খুবই গরিব। কাপড়ের ব্যবসা করতো। তার ঘরে গর্ভবতী স্ত্রীও রয়েছে। পরিবারটিতে এখন অসহায়ত্ব অবস্থা। তবে আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, লাশের ময়না তদন্তের জন্য কমলগঞ্জ থানা পুলিশ মর্গে প্রেরণের জন্য নিয়ে গেছে।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস বলেন, এখানে আমাদের কোন ত্রæটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়। শারীরিক কোন সমস্যাজনিত কারণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১