editor
প্রকাশিত: 2:42 PM, September 23, 2020
মোলভী কাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের ছলিমবাজার-সুনছড়া সংযোগ সড়কের একটি ব্রীজের পাঠাতন ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীকে।
জানা যায়, ছলিমবাজার-সুনছড়া সংযোগ সড়কের এ ব্রীজটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অল্প অল্প করে ব্রীজটি ভেঙে বিশাল আকার ধারণ করায় মোটরবাইক, সাইকেল ও রিক্সা ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবগত করলে সামন্য একটু সংস্কার কাজ করে ব্রীজটি দিয়ে কোনোরকমে চলচলের উপযোগী করে দিয়ে আসেন তারা। সংস্কার করা এ ব্রীজ দিয়ে মোটরবাইক, সাইকেল ও রিক্সা ব্যাতীত কিছুই চলাচল করতে পারে না এখন। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
যুগীবিল গ্রামের জয় দেবনাথ, শ্রীনাথপুর গ্রামের মিকন দেবনাথ সহ স্থানীয় কয়েকজনের সাথে আলাপকালে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউপির ছলিমবাজার-সুনছড়া রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এটি স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের জেলা ও উপজেলা সদরে চলাচলের একমাত্র রাস্তা। রাস্তার উপরের ব্রীজটি অল্প অল্প করে ভেঙে এখন বিশাল আকার ধারণ করছে। বর্তমানে এই রাস্তা দিয়ে মোটরবাইক, সাইকেল ও রিক্সা ব্যাতীত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা জানান, এর আগে একালাবাসী ব্যক্তিগতভাবে ব্রীজটি কিছুটা মেরামত করেছিলেন। কিন্তু অল্প অল্প করে ভেঙে বিশাল আকার ধারণ করায় বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ব্রীজটি। তারা ব্রীজটির বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সভা ও উপজেলা প্রকৌশলীর অফিসে অবগত করেছেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা অবগত করায় ব্রীজটির জন্য প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে আশা রাখছি আগামী বছরে ব্রীজের কাজ শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে