editor

প্রকাশিত: 1:13 PM, November 5, 2020

কমলগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

কমলগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধার স্ত্রী, সাবেক উপজেলা ও ইউপি সদস্যা, আওয়ামী লীগ নেত্রী নুরজাহান ইসলামের উপর মধ্যযুগীয় নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদনগর বাজারে পতনউষার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী, অধ্যক্ষ নুরুল ইসলাম, পতনউষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, প্রভাষক মো. আব্দুল আহাদ, প্রভাষক শাহাজান মানিক, বিএনপি নেতা অলি আহমদ খান, ওমর মাহমুদ আনসারী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, ইউপি সদস্য আশিক মিয়া, ফটিকুল ইসলাম রাজু, শাহাজান আহমদ, আহত আওয়ামীলীগ নেত্রীর ছেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল ও পতনউষার ইউনিয়ন যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড সন্মেলন প্রস্তুতি কমিটি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মো. শাহাজান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড জুড়ি উপজেলার সভাপতি জুবের আহমদ জবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড কুলাউড়া উপজেলার সদস্য সচিব সালাউদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, আসিফ নেওয়াজ রনি, কামরান আহমদ, আব্দুল কাদির সাজু, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, আব্দুল ওয়াদুদ রিপন, শামসুর রহমান, হুমায়ুন কবির, আছির আলীসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন বক্তারা। এ সময় বড় মেয়ে শাহনাজ বেগম রিপা মায়ের উপর হামলার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিকালে পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের করামত উল্ল্যার ছেলে প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে নুরজাহান ইসলামকে (৫৬) রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে ১৪দিনেও হামলাকারীকে গ্রেপ্তার হয়নি। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছে। তাকে ধরতে সর্ব্বোচ চেষ্টা চালানো হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন