admin
প্রকাশিত: 4:27 PM, November 30, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১টা থেকে রাখালনৃত্যের (গোষ্ঠলীলা) সাথে বাতাসা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান উৎসব মহারাসলীলা।
নৃত্য চলাকালীন সময়ে ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসব। এই রাসোৎসব উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপ এলাকা- এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ।
সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ। এ মণ্ডপেই রাতে হবে রাসোৎসব। রাস উপলক্ষে সোমবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দর্শনার্থীরা। আশেপাশের এলাকার দর্শনার্থী তো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা।
সময়ে সময়ে মানুষের সমাগম বাড়ছে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ হবে, তখন রাখালনৃত্যের মধ্য দিয়ে শুরু হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৭৮তম রাসোৎসব। এছাড়া উপজেলার আদমপুরেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রাসোৎসব অনু্ষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে