editor

প্রকাশিত: 2:35 PM, November 14, 2020

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শুকুর উল্লার গ্রামের বাসিন্দারা। শনিবার (১৪ নভেম্বর) নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন।

রাস্তা সংস্কারের এ উদ্যোগ নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী জনগুরুত্বপূর্ন সড়ক হচ্ছে ঘোড়ামারা-শুকুর উল্লাহগাঁও সড়ক। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

সড়কে ধলাই নদীর উপর চার বছর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ৯৬ মিটার আরসিসি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণ হলেও প্রায় ৪ বছর ধরে আলোরমূখ দেখেনি দুই ইউনিয়নের সংযোগকারী কাঁচা রাস্তাটি।

ফলে গ্রামীণ কাঁচা সড়কটিতে কোন ধরনের উন্নয়ন মূলক কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াতকারী ২ ইউনিয়নে বসবাসকারী লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার লক্ষাধিক কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে বর্ষাকালে যাতায়াত করতে চরম বিপাকে পড়েন। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও এতোদিন এই রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করছে।

স্থানীয় জয়নাল মিয়া বলেন, ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে সরকারিভাবে রাস্তাটির কোন উন্নয়ন কাজ করা হয়নি। তাই রাস্তাটিতে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে মেরামতের উদ্যোগ নিয়েছি। ওই রাস্তাটি দিয়ে এখানকার ১০টি গ্রামের মানুষ নিত্যদিন চলাচল করে। তাদের দুর্ভোগ দেখে সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে আমরা রাস্তাটি একটু সচল করেছি। এই রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকাকরণ প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার সিংহ জানান, মৌলভীবাজার এলজিইডিকে বিষয়টি জানানো হয়েছে। এলজিইডি অফিসের লোকজন এসে রাস্তাটি ৩ বার মেপে নিয়ে যায় কিন্তু গত ৪ বছরে ও কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না।

মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প কমার কানু বলেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা ও শুকুর উল্লার গ্রামের রাস্তা পাকাকরণের জন্য আবেদন করেছি ৷ তবে শুকুর উল্লার গ্রামের রাস্তা বড় ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি পাকাকরণ ও সংস্কারে বরাদ্দ না থাকায় সরকারিভাবেও সংস্কার করা সম্ভব হচ্ছে না।

কমলগঞ্জ উপজেলা উপ প্রকৌশলী মামুন ভূইয়া বলেন, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী জনগুরুত্বপূর্ন সড়ক হচ্ছে ঘোড়ামারা-শুকুর উল্লাহগাঁও সড়ক। এ সড়কটিসহ উপজেলার অন্যান্য রাস্তাঘাটের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির কাজ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন