editor
প্রকাশিত: 3:02 PM, January 16, 2021
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আ,লীগের দলীয় প্রার্থী সাথে দলের বিদ্রোহী দুই জন মেয়র প্রার্থী স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ ও জগ প্রতীক নিয়ে ভোট গ্রহন চলছে। সকাল ৮ থেকে ভোট কেন্দ্রেগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি লাইনে দাঁড়িয়ে ভোটাদিকার প্রয়োগ করতে দেখা গেছে। তবে কেন্দ্র সমুহের বাহিরে প্রচুর লোকের সমাগম দেখা গেছে।
ভোটের দিন হিসাবে পৌর এলাকার সকল কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অপরদিকে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ আনাসার বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া টহল পুলিশ গাড়ী বহর নিয়ে টহল দিতে দেখা গেছে। আওয়ামীলীগের ত্রি-মুখা দ্বন্ধে ৯জন নির্বাহী হাকিম, ৩টি স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তায় কমলগঞ্জ পৌরসভার নির্বাচন হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কিছুটা উত্তেজনা থাকলেও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনের দিন ৯জন নির্বাহী হাকিম মাঠে কাজ করবেন। ৩টি স্টাইকিং ফোর্সসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া শক্ত একটি ভিজিল্যান্স টিমও মাঠে থাকছে।
পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৯১১ জন, নারী ৬ হাজার ৯৯৪। সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন লড়াই করছেন।
S/H(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে