editor

প্রকাশিত: 6:39 PM, August 22, 2024

কমালা হ্যারিস জিতলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্ব যু দ্ধ হবে : ট্রাম্প

কমালা হ্যারিস জিতলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্ব যু দ্ধ হবে : ট্রাম্প

হত্যার চেষ্টার শিকার হওয়ার পর প্রথম প্রকাশ্য জনসভা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, কমালা হ্যারিস হলেন, তার দেখা সবচেয়ে কট্টর বামপন্থি মানুষ, যিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন।

ট্রাম্পের দাবি, ‘যদি হ্যারিস জেতেন, তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে।’

ট্রাম্প আরও দাবি করেছেন, ‘হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে, সব চলে যাবে। আমি যখন কম্যান্ডার ইন চিফ হই, তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুরা বুঝে গিয়েছিল, আমেরিকাকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু নভেম্বরে কমরেড হ্যারিস যদি জেতেন, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

মূলত আগামী ৫ নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাতে নর্থ ক্যারোলিনা হলো সুইং স্টেট। এই সুইং স্টেট যার পক্ষে যাবে, তার জেতার সম্ভাবনা তত বেশি।

এদিকে ডেমোক্র্যাট সম্মেলনে কমালা হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজ বলেছেন, তারা সাধারণ মানুষের জীবনকে উন্নত করবেন। মূলত তাকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি।

দীর্ঘদিনের ফুটবল কোচ ওয়ালজ ডেমোক্র্যাটদের সম্মেলনে সেই সাধারণ মানুষের কথা বললেন। তিনি দাবি করলেন, ‘আপনাদের জীবন যাতে ভালো হয়, আপনার প্রিয়জনেরা যাতে ভালো থাকেন, আপনারা যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব।’

ওয়ালজ এদিন আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিপদ গ্রহণ করেন। তিনি বলেছেন, বাচ্চারা যাতে স্কুলে গিয়ে মারা না যায়, তা তিনি দেখবেন। রিপাবলিকানরা যে স্বাধীনতার কথা বলে, সেটা নয়, আমেরিকানদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবেন তারা।

ওয়ালজ বলেছেন, ‘আমি জীবনে কখনও এত দীর্ঘ ভাষণ দিইনি। আমি পেপ টক দিই। আমি একজন কোচ। খেলার শেষভাগ চলছে। এক গোলে হারছি। আমরা পুরোদস্তুর আক্রমণে গেছি। আমরাই মাঠে রাজত্ব করছি। আমরা যা কিছু করার মাঠে করব।’

এদিকে ডেমোক্র্যাট সম্মেলনে কমালা হ্যারিসের সমর্থনে এবং ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এই নিয়ে পরপর ১২ বার ডেমোক্র্যাটদের সম্মেলনে কথা বললেন ক্লিন্টন। তিনি বলেছেন, ট্রাম্প স্বার্থপর, নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না।

২৭ মিনিটের ভাষণে ক্লিন্টন আরও বলেন, ‘আমাদের পছন্দ খুব স্পষ্ট, তিনি হলেন কমালা হ্যারিস। তিনি মানুষের পাশে আছেন। আর অন্যদিকে আছেন সেই ব্যক্তি, যিনি আমি, আমাকে, আমার জন্য ছাড়া আর কিছু বোঝেন না।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না