editor
প্রকাশিত: 7:58 PM, September 26, 2026
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে ভারতে গমন করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর হলরুমে আয়োজিত মতবিনিময় সভার উদ্দেশে রওনা হন।
প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, বরছড়া কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, তামাবিল ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো: শাহপরাণ, সদস্য সচিব ইলিয়াস উদ্দিন লিপু, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: শাহরব মিয়া এবং সদস্য ওমর ফারুক, মিছবাহুল আম্বিয়া, আব্দুল করিম রাসেল, মাফিজুল ইসলাম, ঈসমাইল হোসেন ও চাঁন খান প্রমুখ।
সীমান্তবর্তী ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, ডাউকি স্থলবন্দর হলরুমে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় দুই দেশের সীমান্ত দিয়ে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ, কাস্টমস ও পোর্টের বিরাজমান নানা সমস্যা নিরসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন