admin
প্রকাশিত: 9:03 PM, June 13, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে তাঁকে এই অভিনন্দন জানান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য মোঃ তছির আলী।
আজ এক অভিনন্দন বার্তায় মোঃ তছির আলী বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন জনবান্ধব, ত্যাগী ও দূরদর্শী নেতা। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবে অতীতে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্বকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান মনোনীত করায় সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন ও কাঠামোগত অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
বিবৃতিতে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবমনোনীত চেয়ারম্যানের সুদৃঢ় নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় সিউক একটি আধুনিক, পরিবেশবান্ধব ও তিলোত্তমা সিলেট গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। মোঃ তছির আলী নবমনোনীত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
6 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 5
1 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
8 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
2 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 8 স্থানীয় সচেতন মহল
7 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
4 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি
2 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান