editor

প্রকাশিত: 8:23 AM, September 30, 2020

করোনায় আক্রান্ত সোহম হাসপাতালে

করোনায় আক্রান্ত সোহম হাসপাতালে

5

করোনায় আক্রান্ত হলেন টলিউড তারকা সোহম চক্রবর্তী। কিছুদিন ধরে মৃদু উপসর্গ ছিল। পরে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে কোভিড–১৯ পরীক্ষা করা হলে, তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে সোহমের স্ত্রী তানিয়া চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানের কেউই করোনায় আক্রান্ত হননি।

1

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। সুস্থ আছেন সোহম। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কোনো ঝুঁকি নিতে রাজি নন সোহমের পরিবার। তাই পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত আপাতত হাসপাতালেই থাকবেন তিনি।

7

‘অমানুষ’, ‘অমানুষ–২’, ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’, ‘গল্প হলেও সত্যি’, ‘জানেমান’, ‘ব্ল্যাক’, ‘গ্যাংস্টার’, ‘জিও পাগলা’, ‘ধর্মযুদ্ধ’, ‘প্রতিঘাত’ প্রভৃতি সিনেমায় দেখা দিয়েছেন সোহম চক্রবর্তী।

বড় পর্দার এই নায়ক সক্রিয় রাজনীতিতেও। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে যুব তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। কোভিড পরিস্থিতির মধ্যেও একাধিক জেলায় সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনের আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করা শুরু করেন সোহম। বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে প্রার্থীও ছিলেন, কিন্তু জিততে পারেননি।

2

একের পর এক টলিউডে থাবা বসাচ্ছে করোনা। এর আগে কোয়েল মল্লিক আক্রান্ত হন করোনায়। তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা এবং স্বামী নিসপাল সিংহও করোনায় আক্রান্ত হয়েছেন। এখন সুস্থ্ হয়ে পাঁচ মাসের সন্তান নিয়ে কাজে ফিরতে চলেছেন কোয়েল। এরপর করোনায় সংক্রমিত হন রাজ চক্রবর্তীও। তবে আক্রান্ত হননি স্ত্রী শুভশ্রী। রাজও সুস্থ হয়েছেন। ছেলেসন্তানের বাবা হয়েছেন।

7

এ ছাড়া কলকাতার ছোট পর্দার কয়েকজন তারকাও আক্রান্ত হয়েছেন করোনায়। তবে সবাই সংক্রমণ সেরে ফিরেছেন স্বাভাবিক জীবনে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

4 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

7 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

6 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
8