admin

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

করোনায় উপেক্ষিতে স্বাস্থ্যবিধি

করোনায় উপেক্ষিতে স্বাস্থ্যবিধি

1

তাহমিনা আক্তার

7

করোনায় উপেক্ষিতে স্বাস্থ্যবিধি
# মোকাবেলায় সিসিকের বিভিন্ন পরিকল্পনা
# নগরীতে মোবাইল কোর্টের অভিযান
সিলেটে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে করোনা সতর্কতা। গ্রামগঞ্জ-হাটবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শারীরিক দূরত্ব মানার বালাই নেই। মাস্ক, গ্লাভস কিংবা অন্য যেকোন সুরক্ষাসামগ্রী পরিধানের ক্ষেত্রে বেশির ভাগ মানুষই উদাসীন। ছোঁয়াচে করোনা মহামারীর মধ্যে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে প্রায় সবকিছুই বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউ সিলেটের জন্য একটি বড় সতর্কবার্তা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। থেমে যাওয়া মৃত্যুর মিছিল আবারও শুরু হয়েছে।
এমতাবস্থায় করোনা সচেতনতা নিয়ে উৎকণ্ঠায় সবাই। মাস্ক ব্যবহারে অসতর্কতার কারণে সিলেটে করোনা রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। গতকাল সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১জন এবং মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৩ জনের। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৫১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫৭ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০৯ জন সুস্থ হয়েছেন। একই সময়ে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জনে। যার মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ২৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন। আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ এবং নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় চলমান বিপর্যয় মোকাবিলায় মাস্ক ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ বিষয়ে নগরীতে প্রতিদিনই মাইকিং করে প্রচারণা চালাচ্ছে সিসিক কর্তৃপক্ষ। জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রতিটি উপজেলায়ও রয়েছে প্রচারাভিযান। সিলেট এখনো করোনা ঝুঁকিমুক্ত নয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিলেও বাড়ছে না গণসচেতনতা। ইতোপূর্বে সিলেটের স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন করেছেন সমন্বিত সভা, পরিচালনা করছেন প্রচারাভিযান। তাদের সিদ্ধান্তনুযায়ী করোনা প্রতিরোধে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক না পরলে সেবাপ্রদান কর্মসূচি বন্ধ রাখা হবে। নির্দেশনাযায়ী বাসস্ট্যান্ড এবং রেলস্টেশনে মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করা বাঞ্চনীয়। বিভিন্ন শপিংমল ও দোকানপাটগুলোতে মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় কার্যক্রমও বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও করোনা প্রতিরোধে সেবার বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিলেট নগরীর শপিং মল, বাস টার্মিনাল কিংবা রেলস্টেশন, গণপরিবহন, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রথম দিকে এসব জায়গায় যেটুকু নিয়ম পালন করা হতো, সেটুকুও এখন উধাও। বাসস্ট্যান্ডগুলোতে কিছুদিন আগেও যাত্রী উঠানোর সময় ছিটানো হতো জীবাণুনাশক। স্প্রে করা হতো পুরো গাড়ি এবং সিটে। কিন্তু এখন তাও হচ্ছে না। শপিং মলের সামনে হাত ধোয়ার বেসিন থাকলেও ব্যবহার নেই। চলমান করোনা মহামারিতে সিলেটসহ সারা দেশের গণপরিবহনই এখন পুরোপুরি স্বাভাবিক। স্বাস্থ্য মেনে যাত্রী পরিবহন এবং মাস্ক ব্যবহারের কথা। কিন্তু যাত্রীবাহী বাসসহ গণপরিবহনগুলোতে চালক, হেলপার ও যাত্রীরা মাস্ক ছাড়াই গণপরিবহনে উঠছেন। এ ছাড়া সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের গণপরিবহনে বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। দু’জনের সিটে গাদাগাদি করে বসছেন নিয়মের অধিক যাত্রী। সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস ও হাসপাতাল ঘুরে দেখা যায় করোনাভাইরাসের প্রথম ঢেউ আসার সময় সিলেটের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল হাত ধোয়ার বেসিন। কিন্তু বর্তমানে সেগুলো অকার্যকর।
সিলেট-মৌলভীবাজার-সুনামগঞ্জ ও হবিগঞ্জ প্রত্যেক দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না এবং মাস্ক ব্যবহার করছেন না তাদের জরিমানাও করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক ব্যবহারে রয়েছে উদাসীনতা। জনসাধারণের চলা ফেরায় নেই কোনো সতর্কতা। এ অবস্থায় সিলেটের বিশেষজ্ঞরা আশংকা করছেন শীত মৌসুমে দ্বিতীয় দফা আবারো যদি করোনা আঘাত হানে তাহলে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, আমরা প্রথম পর্যায়ে সতর্কতায় মাইকিং শুরু করেছি। পর্যাক্রমে নগরীতে সচেতনতামূলক ব্যানার ফেস্টুন লাগানো এবং প্রচারপত্র বিলিন ও নগরবাসীর মধ্যে যাতে ভালো করে দোয়ে বার বার ব্যবহার করতে পারেন এমন মাস্ক বিতরণ করবে। করোনা বৃদ্ধি পেলে প্রয়োজনে আইসোলিয়েশন সেল চালু ও স্বাস্থ্য বিধিমানতে অভিযান পরিচালনা করা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে আমরা প্রদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে শীতে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে তা মানছেন না বেশিরভাগ মানুষ। ফলে মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন।
গতকাল বিকেলে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগরীসহ বিভিন্ন উপজেলা অভিযান চলছে। সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। এসময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষকে মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।

3

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

4 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

2 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
2