editor
প্রকাশিত: 1:40 PM, November 4, 2020
অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত একটায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।
সে অনুযায়ী পরিবারের সদস্যরা চিকিৎসকের নির্দেশনা মেনে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন বলে তিনি জানান। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন এবং তদারকি করছেন।
আরিয়ান বলেন, ‘কয়েকদিন পূর্ব থেকে অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দু’দিন আগে করোনা পজেটিভ রেজাল্ট আসে। গতকাল মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রক্তের বেশ ক’টি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। তাঁদের কথা মতোই চিকিৎসা চলছে।’
আরিয়ান আরও বলেন, ‘অপূর্ব ভাই এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। তার জন্য প্রার্থনা দরকার।’ গত সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিঙে অংশ নেন অপূর্ব
1 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
6 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
7 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 1 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
4 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক