editor
প্রকাশিত: 5:17 PM, September 12, 2020
জগন্নাথপুর অফিসঃ
করোনা পরবর্তি বন্যার প্রচণ্ড আঘাত মরার উপর খাড়া ঘা হয়ে নেমে এসেছে জগন্নাথপুরের পোল্ট্রি ও মৎস্য খামারীদের উপর।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের অতি দক্ষ একজন পুরোনো খামারী, নাম মহিউদ্দিন বয়স ৫০ এর কাছাকাছি। উপজেলার প্রধান সড়কের পাশেই উনার দুই হাজার শেডের একটি ব্রয়লার মোরগের খামার, তিনি জানান একেকটি চালান বিক্রি করতে পুরো একমাস সময় লেগে যায়। করোনার আগে আমি প্রত্যেকটি চালান বিক্রি করে খরচ বাদেও ৫০,০০০ হাজার থেকে ৯০,০০০ হাজার টাকাও লাভ করেছি। কিন্তু করোনার পরে সেই যে লোকসান শুরু হয়েছে আর লাভের মুখ দেখিনি। এর কারণ কি জানতে চাইলে? তিনি জানান করোনা যখন শুরু হয়েছিলো তখন সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছিলো পোলট্রি থেকেই নাকি করোনা রোগের জন্ম হয়েছে। কেউ আবার ছড়িয়ে দিয়েছে র্যা ব নাকি পোল্ট্রি দমনে অভিযানে নেমেছে, সেই ভয়ে কোনো কোনো খামারী খামারের দরজা গ্রামের মানুষের জন্যে উন্মুক্ত করে দিয়েছিলেন। এভাবেই খামাকা আতঙ্কে এলাকার পোলট্রিতে যে ধ্বস নেমেছে সেটা স্বাভাবিক হতে তিন মাস লেগে যায়। তার উপর আবার বন্যা এসে সব কিছু তছনছ করে দিলো। খামারে পানি ঢুকলো, নিজের থাকার ঘরে গাদাগাদি করে মোরগ রাখার কারণে কাঙ্খিত ওজন পেলামনা, যার কারণে আবারো লোকসান, এলাকার আরেক খামারী হাজি ফয়জুল মাওলানা ও আশেপাশের অন্যান্য খামারীরা জানান তাদের অবস্থাও একই। তাদের সকলের একটাই দাবী সরকারের যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদের জন্যে সহজ শর্তে ঋনের একটি ব্যবস্থা করে দেন তবেই আমরা এর থেকে পরিত্রান পাবো। অন্যদিকে পৌরসভার হাবিবনগর গ্রামের মৎস্য খামারী মইনুদ্দিন জানান এই এলাকায় আমার ছোটবড় ৫টি মৎস্য খামার আছে, তার মধ্যে আমার বাড়ির পাশে যে পুকুর সেটাতে ছিলো তিন বছর সাইজের রুই, কাতলা, চিতল, ঘাষকার্প, কার্প, পাঙ্গাশ মাছ একেকটি মাছের দাম পরবে ৮০০ থেকে ১২০০ টাকা। শুধুমাত্র এই খামার থেকেই আমার ৫লাখ টাকার মাছ প্রবল বন্যার পানিতে ভেসে গেছে, বাকী খামারেও কম বেশ একই অবস্থা। এবছরে আমি প্রায় দশলাখ টাকার মত ক্ষতিগ্রস্থ হয়েছি। তিনি আরো বলেন আমার মতো এই এলাকার অন্য মৎস্য খামারীদেরও একই অবস্থা।।
পোল্ট্রী খামারীদের মতো তাদের ও একটাই দাবী সরকার যেনো সহজ শর্তে তাদের ঋনের একটি ব্যবস্থা করে দেন।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)