editor
প্রকাশিত: 3:49 PM, May 14, 2023
আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আপনারা খালেদকে একটি ভোট দিন বিনিময়ে পরিবর্তন উপহার ফিরিয়ে দিবো। মানুষ এখন পরিবর্তনের পক্ষে। পরিবর্তনই উন্নয়নের মূল লক্ষ্য। তাই আগামী নির্বাচনে আপনারা নতুন এবং তরুণ একজনকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি খালেদ একজন ভালো ছেলে। আজকের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই তা প্রমাণ করে। সে দক্ষ সংগঠক, তরুণ সমাজসেবক তাকে আপনারা সব সময় বিপদে আপদে পাশে পাবেন। তাই আপনাদের আমানত মহামূল্যবান ভোট দিতে তাকে নির্বাচন করুন। আমি কথা দিচ্ছি বিনিময়ে ৫নং ওয়ার্ডবাসী সুন্দর এবং স্মার্ট একটি সমাজ উপহার পাবে।
শনিবার রাতে সিসিকের ৫নম্বর ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভায় দেলোয়ার তালুকদারের পরিচালনায় কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর চৌধুরী বলেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করেছি। ‘নির্বাচন করার কোনো অভিলাষ কখনোই ছিল না। এলাকাবাসীর ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি এ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি। যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, কথা দেব না কাজে প্রামাণ করবো। তাই আমি নির্বাচিত হলে ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কাজ করব।’
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সালেহ আহমেদ খসরু, লন্ডনের প্যানেল মেয়র সামছুজ্জমান লিটু, রাইনুল ইসলাম, তিতাস আহমদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মানিক মিয়া, রাসেল আহমদ, শামসুল মিয়া, বাচ্চু মিয়া, সৈয়দ মাহফুজ আহমদ, মির্জা রামিম, নাজাত হোসেন, আব্দুল হালিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়