editor
প্রকাশিত: 9:48 PM, February 11, 2022
সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কাউন্সিলর কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদাবী জানান এবং সুষ্ঠুৃ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়া মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের জায়গা দখলকারীদের হাত থেকে রক্ষার জন্য ওয়ার্ডবাসী সহ সিলেটের সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মাতৃভক্তি সামাজিক সংগঠনের সভাপতি সঞ্জয় সরকার রাখাল, শাপলাকলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত দেব রায়, সাধারণ সম্পাদক অনন্ত লাল দাস, কার্যকরি সদস্য চন্দনা আচার্য্য, সাবেক সভাপতি ব্রজ গোপাল পাল, ঝুটন পাল, সমর দেব নাথ, খারপাড়া সমাজ কল্যাণ সংস্থার জাবেদ আহমদ, আমিনুল হক রানা, সোনারপাড়া এলাকা থেকে বক্তব্য রাখেন, এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে, ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম আহমদ, দর্জিবন্দ এলাকার রুবেল ইসলাম, আনিসুল হক, পূর্ব শাহী ঈদগাহ এলাকার দর্পন সমাজ কল্যাণ সংস্থার আবুল বরাত মির্জা, কামরুল হাসান চৌধুরী তুহিন, সাহাব উদ্দিন, জাবেদ আহমদ, দপ্তরী পাড়া থেকে প্রত্যয় ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান ইমন, সাবেক মোতাওয়াল্লী আব্দুর রহিম আম্বিয়া, আব্দুল আজিজ তারেক, দর্জিপাড়া এলাকা থেকে মেট্রোপলিটন চেম্বার এর পরিচালক হুরায়রা ইফতার হোসেন। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ সহ সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
3 1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা