editor
প্রকাশিত: 7:28 PM, March 18, 2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাজিটুলা যুবসমাজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কাজিটুলা যুবসমাজের সভাপতি গিয়াস আহমদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম বরকত আলী এবং প্রচার সম্পাদক মো: ফয়েজ আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন চৌধুরী খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, বিশিষ্ট ব্যবসায়ী মানিক খান, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিটুলা যুবসমাজের সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন খান, মোঃ খোকা মিয়া, মোঃ তাহের মিয়া, আব্দুস সালাম, মুন্না মিয়া, দেলু মিয়া, আতাউর রহমান, মোঃ সাইদুল, সাব্বির আহমেদ, রাজন আহমেদ, আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় কাজিটুলার যুবসমাজ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পবিত্র রমজানে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাজিটুলা যুবসমাজের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন