editor

প্রকাশিত: 8:05 PM, November 23, 2022

কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : মুহাম্মদ আবদুল্লাহ

কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : মুহাম্মদ আবদুল্লাহ

পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ বলেন, কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন। একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘ দিন সিলেটে দায়িত্ব পালন করছেন। আগামী দিনের কর্মকর্তাদের জন্য তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। আমরা একজন যোগ্য, সৎ, আর্দশবান অফিসারকে বিদায় সংবর্ধনা জানাচ্ছি, যিনি ভালোবাসা দিয়ে সকলের মনকে জয় করেছেন। আমরা দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামনা করি।

(২৩ নভেম্বর) বুধবার বিকাল ৪টায় বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সর্বস্থরের ডাক কর্মচারীবৃন্দের উদ্যোগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী এর বদলী জনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার (ট্রেজারী) সুদীপ ঘোষের সভাপতিত্বে ও সিলেট প্রধান ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক রুনু চক্রবর্তীর পরিচালনায় সংবধির্ত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী। সুজিত চক্রবর্তী তার বক্তব্যে সিলেট প্রধান ডাকঘরের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আমার কর্মময় দিনগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা এবং দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মো: রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন প্রশাসন শাখার ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার। মানপত্র পাঠ করেন সিলেট প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর খাদিজা ইয়াসমিন খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সুপার মলয় কান্তি সরকার, মো: বদিউজ্জামান, কুলাউড়া উপ-বিভাগের পরিদর্শক লিপ্টন রঞ্জন রায়, সিলেট প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার, সহকারী পোস্ট মাস্টার ও উপজেলা পোস্ট মাস্টার এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলী, পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মধুসুদন বনিক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান পাঠান, পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক দুলন রঞ্জন দেব, সিলেট প্রধান ডাকঘরের লেপক রঞ্জন তালুকদার, সহকারী পোস্টমাস্টার মনোয়ার হোসেন, পোস্টাল অপারেটর মো: ফখরুজ্জামান, আবু তাহের, পোস্টম্যান মো: ফুকন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী ও প্রধান অতিথি সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহকে সর্বস্তরের ডাক কর্মচারীদের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন