editor
প্রকাশিত: 11:23 AM, January 26, 2026
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে লিটন দাস (২৩) নামের এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন কাতারে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন একটি ভবনের চারতলায় কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লিটন দাসের অকাল মৃত্যুর খবর কুলাউড়ায় পৌঁছালে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তার বন্ধু জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে গিয়ে লিটনের মৃত্যু হয়েছে।
উপার্জনক্ষম যুবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার দরিদ্র পরিবার। বর্তমানে লিটনের মরদেহ কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 5 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)