editor

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

কাদের সাহেব আপনারা ক্ষমতায় আছেন অন্য দেশের দয়ায় : রিজভী

কাদের সাহেব আপনারা ক্ষমতায় আছেন অন্য দেশের দয়ায় : রিজভী

6

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী কালকে একটা কথা বলেছেন মুজিববর্ষে মানুষকে আমি সুন্দর জীবন দিব। আল্লাহর দোহাই প্রধানমন্ত্রী আপনি আর জনগণকে সুন্দর জীবন দিয়েন না। আপনি মুজিববর্ষের শুরু থেকে এই ছয় মাসে যে সুন্দর জীবন দিয়েছেন, তাতেই ফেনী থেকে বেগমগঞ্জ, বেগমগঞ্জ থেকে সিলেট, সিলেট থেকে সিরাজগঞ্জ শুধু আর্তনাদ। এই আর্তনাদের জীবন আপনি দিয়েছেন। আপনি যদি আরো ছয় মাস সুন্দর জীবন দিতে যান, তাহলে এই জীবনে আরো কত আর্তনাদ-হাহাকার ও আহাজারি বাতাসে ধ্বনিত হবে তার কোনো ঠিকানা নাই।

3

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

5

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার এই ছয় মাসের সুন্দর জীবন হবে ছাত্রলীগ ও যুবলীগের। তারা আনন্দে থাকবে আরও কত ক্যাসিনো গড়ে উঠবে। কত তরুণী লাঞ্ছিত হবে। আপনি আর সুন্দর জীবন দিয়েন না। এবার আপনি পদত্যাগ করুন। জনগণ একটু স্বস্তিতে থাকতে পারবে।

‘কারও দয়ায় ক্ষমতায় নেই আওয়ামী লীগ’ গতকাল দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণের দয়ায় আপনারা তো ক্ষমতায় নেই এটা তো সত্যি। সত্যি কথাই বলেছেন ওবায়দুল কাদের। সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা তো ক্ষমতায় নাই। তারা অন্য দেশের দয়ায় ক্ষমতায় আছেন। তবে দেশের জনগণের দয়ায় নয়।

1

রিজভী বলেন, সরকারের গত ১২ বছরের শাসনামলে শুধু ধর্ষণ ও নারী নির্যাতন হয়েছে। বাদ জায়নি ৫ বছরের শিশু থেকে ৭২ বছরের বৃদ্ধা পর্যন্তও। এগুলোর চমৎকার উন্নয়ন ঘটিয়েছেন তিনি। এছাড়া এই আমলে মাদকের ছড়াছড়ি। মাদক ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। মাদকের সঙ্গে মাদক কারবারিরা যুক্ত থাকবেন, এটাই স্বাভাবিক। তবে কিছু মন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে মাদকের বিস্তার মন্ত্রিসভা পর্যন্ত লাভ করেছে।

ঢাবির শিক্ষক মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মোরশেদ খান একজন তারুণ্যদীপ্ত শিক্ষক। তার স্ত্রী যখন ক্যান্সারে ভুগছেন, সেই সময় তিনি বার্তা পেলেন তার চাকরি নেই। শুধুমাত্র ভিন্নমতের কারণে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, সিন্ডিকেট মেম্বার ছিলাম। ৭৩ এর অ্যাক্টে যে বিধান রয়েছে সেটা আমার মোটামুটি জানা আছে। ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি যেতে পারে না।

বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম ভূঁইয়ার পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষক সমন্বয় কমিটির মহাসচিব বেলাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাদা দলের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক সোহেল রানা, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, এসএম জিলানী প্রমুখ।

5

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

7 ​শাল্লা  প্রতিনিধি: 7 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

5 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

2 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
5