editor
প্রকাশিত: 9:21 PM, March 13, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট থানা রোডের ব্যবসায়ী মামুনুর রশিদের বড় ভাই ও পুলিশ কনস্টেবল সাজু আহমদের পিতা পৌরসভার নন্দিরাই গ্রাম নিবাসী (অবসর প্রাপ্ত) পুলিশ হাবিলদার সমাজ সেবি হারুন রশিদ মারা গেছেন। জানা যায় ডায়বেটিকস সহ নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ হারুন রশিদ গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তার নিজ বাড়িতে মারা যান। ইন্নালিল্লাহি …… রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী সহ ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১১ টায় তার জানাযার নামাজ কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাযার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের লোকজন শরীক হন। পরে তার লাশ নন্দিরাই পূর্ব শাহী ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। এদিকে অবসরপ্রাপ্ত পুলিশ হাবিলদার হারুনুর রশিদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, ফখর উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম হারুন, পৌর বিএনপির সাবেক সভাপতি শরিফুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন