editor
প্রকাশিত: 12:51 PM, November 1, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলাধীন দনা পাত্তিআলার সাকিনস্হ জৈনক বিলাল আহমদ সহ তাহার ২ ছেলেকে প্রানে হত্যা করিয়া ফেলার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের ইসলাম উদ্দিন,নূর উদ্দিন গং দ্বয়ের বিরুদ্ধে।বাদীর কানাইঘাট থানায় দায়েরী এজাহার ও তাহার ছেলেকে নিয়ে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকায়,সরেজমিন গিয়ে তাদের সাথে আলোচনা ক্রমে জানা যায় যে,উল্লিখিত এজাহারনামীয় আসামী ইসলাম উদ্দিন,নূর উদ্দিন গং দ্বয়ের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা প্রতিনিয়ত বাদীর বাড়ির নিকটস্হ দনা পাত্তিয়ালা মসজিদের পূর্ব পাশের বেতের বেড়া ভাঙ্গিয়ে লাকড়ী জ্বালানোর জন্য চূরি করে নিয়ে যায়।ঘটনার দিন অর্থাৎ গত ৩০/১০/২০২০ রোজ শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের মুসল্লীরা মসজীদের ভেড়া ভাঙ্গার বিষয়টি নিয়ে কথা বার্তা শুরু করেন,একপর্যায়ে তাহারা আমাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করিলে,আমি দেখেছি ও আমার ২ ছেলে দেখেছে বলে জানাই,ঐ সময় মসজিদে এজাহারনামীয় ১ ও ২ নং আসামী আমি ও আমার ২ ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া এক পর্যায় বলেন যে আমাদেরকে তাহারা দেখাইয়া ছাড়িবেন।ঘটনার দিন রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় দনা বাজার হইতে বাড়িত যাওয়ার উদ্দেশ্যে বাদীও তাহার ২ ছেলে পাত্তিআলা মসজীদের পাশে পৌছা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা আসামীরা বাদী ও তাহার ২ ছেলেকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র,শস্ত্র,লাঠি,কাটের রুইল ও রামদা নিয়ে তাহাদেরকে খুঁন করার উদ্দেশ্য ঘেরাও করে তাদের ইচ্ছে মত বাদী ও ভিকটিমদ্বয়ের মাথায়,হাত পা ও শরীরে বিভিন্ন স্হানে মারাত্মকভাবে আঘাত করা অবস্থায় বাদী ও তাহার ২ ছেলের চিৎকারে মামলায় উল্লেখিত সাক্ষীগন আরো অনেকে আসিয়া তাদেরকে আসামীদের হাত থেকে রক্ষা করেন। সিওমেক হাসপাতালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,ভিকটিম রুবেল আহমদ এর মাথায় ৯ টি সেলাই এবং তাহার পায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অপর ভিকটিম ইলিয়াস আহমেদ এর মাথায় আর ৯/১০ টি সেলাই আছে এছাড়া চোখ ও পিঠের মধ্য খানে মারাত্মক আঘাত করা হয়েছে। বাদী বিলাল আহমদ জানান আমাকে ও আমার ছেলেদেরকে মামলার এজাহারে উল্লেখিত সাক্ষীগন আমাদের শোর চিৎকার শুনিয়া দৌড়াইয়া আসিয়া সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেন। পরবর্তীতে আমার পরিবারের অন্যান্য সদস্য সহ সাক্ষীদের সহায়তায় আমাদের কে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়। পরবর্তীতে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিশেষজ্ঞ উন্নত চিকিৎসার পরামর্শ দিলে,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। বাদী তাহার ২ ছেলেকে হসপিটালে ভর্তি রাখিয়া ৩১/১০/২০২০ রোজ শনিবার সন্ধ্যা ৭ টার সময় কানাইঘাট থানায় পৌছিয়া লিখিত এজাহার দায়ের করেন। অজাহারে আসামী হিসেবে ১। ইসলাম উদ্দীন (২৪) ২।মানিক উদ্দীন (২৮) ৩। নুর উদ্দীন (২৬) ৪।জয়নাল উদ্দীন (৩০) ৫। খাজুর মিয়া (২৪) ৬।মাসুম আহমেদ (২১) উল্লেখপূর্বক একটি অভিযোগ করেন।বাদী আরও জানান যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন