editor
প্রকাশিত: 10:13 PM, February 26, 2022
ডেস্ক নিউজ :: জাফলংয়ে বেড়াতে যাওয়ার কথা বলে এক নারীকে সেখানকার একটি আবাসিক হোটেলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কানাইঘাট থানায় ২০২১ সালের ১০ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন কানাইঘাটের ঝিঙ্গাবাড়ীর আমরপুর গ্রামের মো. আব্দুল্লাহ’র মেয়ে হুছনা বেগম (২১)। মামলা নং ০৮।
মামলার আসামীরা হলেন, কানাইঘাট থানার আমরপুর গ্রামের মৃত হারুন অর রশীদের ছেলে কামরান হোসেন (২৫), আব্দুস সাত্তার ওরফে কালুর ছেলে অলিউর রহমান (৩২) ও ফখর উদ্দিনের ছেলে ইমরান আহমদ (২৪)।
এ ঘটনায় কামরান হোসেন ও ইমরান আহমদ গ্রেফতার হলেও পলাতক অলিউর রহমান বর্তমানে কাতার চলে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে জানা গেছে। বর্তমানে অলিউর রহমান বিদেশ যাওয়ার জন্য ঢাকায় অবস্থান করছে বলে একটি সূত্র জানিয়েছে। যেকোন দিন সে পালিয়ে বিদেশ চলে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ধর্ষিতা হুছনা বেগম। এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হুছনা বেগমের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় কিছুদিন পূর্বে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ অবস্থায় তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন। আসামী কামরান হোসেন ও অলিউর রহমান সম্পর্কে হুছনা বেগমের চাচা ও আসামী ইমরান আহমদ মামা হন। বিগত ২০২১ সালের ৮ আগস্ট বিকেল ৩টার দিকে হুছনা বেগমকে তার বাড়ীর রাস্তায় একা পেয়ে আসামী অলিউর রহমান তাকে জাফলং বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। তাতে তিনি রাজি না হলে, সে বলে জাফলং বেড়িয়ে আসলে মনটা ভালো হবে। তার কথায় সরল বিশ্বাসে তিনি জাফলং যেতে রাজি হন। সে সময় অলিউর রহমান হুছনা বেগমকে বেলা ৩টার দিকে প্রস্তুত থাকতে বলে। তার কথামতো ৩টার দিকে প্রস্তুত হয়ে হুছনা বেগম রাস্তায় দাঁড়িয়ে থাকলে আসামী অলিউর রহমান একটি সিএনজি অটোরিকশাযোগে তার সামনে এসে দাঁড়ায়। এসময় হুছনাকে গাড়ীতে উঠতে বলে অলিউর রহমান। কিন্তু তখন গাড়ীতে অপর আসামী কামরান হোসেনকে বসা দেখে হুছনা বেগম গাড়ীতে উঠতে অপারগতা প্রকাশ করেন। তখন কামরান হোসেন হুছনা বেগমকে হাত ধরে টান দিয়ে গাড়ীতে তুলে নেয় ও চুপ থাকতে বলে। পরবর্তীতে জাফলং গিয়ে তাকে নিয়ে একটি আবাসিক হোটেলে উঠে আসামীরা। অলিউর রহমান হুছনা বেগমকে স্ত্রী পরিচয় দিয়ে একটি কক্ষ ও কামরান হোসেন ও ইমরান আহমদ অপর একটি কক্ষ ভাড়া নেয়। রাত সাড়ে ১০টার দিকে হুছনা বেগমকে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ৩ আসামী মিলে ধর্ষণ করে।
6 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
8 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট