editor

প্রকাশিত: 4:50 PM, November 7, 2020

কানাইঘাটে ভাতিজার হাতে প্রাণ গেলো একজনের

কানাইঘাটে ভাতিজার হাতে প্রাণ গেলো একজনের

কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে গত শুক্রবার রাত ১২টার দিকে আপন ভাই-ভাতিজার হাতে নজরুল ইসলাম নজু (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। নজরুল ইসলাম নজু স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাইসহ ৩ জনকে আটক করেছে কানাইঘাট থানাপুলিশ।

নিহত নজরুল ইসলাম নজুর ছেলে দেলোয়ার হোসেন (২৬)-এর অভিযোগ, জমিজমা ও পাওনা টাকা নিয়ে তার পিতার সাথে আপন চাচা নুরুল ইসলাম (৬০) ও চাচাতো ভাই আলা উদ্দিন (২৪) এর সাথে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় লোহাজুরী মাদ্রাসার ওয়াজ মাহফিলে  নজরুল ইসলাম নজু তার ভাতিজা আলা উদ্দিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চাইলে আলা উদ্দিন  নজুকে তার বাড়ী মিকিরপাড়া গ্রামে যেতে বলে। রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম নজু আলা উদ্দিনের বাড়ীতে টাকা আনার জন্য গেলে সেখানে তাকে আটক করে রাখা হয়। একপর্যায়ে আপন বড় ভাই নুরুল ইসলাম, ভাতিজা আলা উদ্দিন ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে নজরুল ইসলাম নজুর দুই পায়ে একাধিক কোপসহ শরীরের বিভিন্ন  স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে লোহাজুরী মিকিরপাড়া রাস্তার কুটন মিয়ার বাড়ির পাশে মৃত ভেবে নজরুলকে ফেলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা নজরুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকীৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে সাথে জড়িত নিহতের ভাই নুরুল ইসলাম ও মিকিরপাড়া গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার ভাই শাহীন আহমদ (৩২)-কে আটক করে।

এদিকে, আজ শনিবার (৭ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তারা নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীকে আশ্বস্থ করেন।

এ ঘটনায় নিহত নজরুল ইসলামের পুত্র দেলোয়ার হুসেন বাদি হয়ে শনিবার ১৪জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন