editor

প্রকাশিত: 12:29 PM, July 23, 2026

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে আবেদন

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

2

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও তাঁকে অপসারণের দাবি জানানো হয়েছে।

2

একই সঙ্গে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং স্থানীয় সরকার সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কুহিনুর।

7

সংবাদসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে তমিজ উদ্দিন আত্মগোপনে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের সমন্বয় সভায় অনুপস্থিত এবং ইউপি কার্যালয়ে আসছেন না। তাঁর অনুপস্থিতির কারণে পুরো ইউনিয়নের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রসহ জরুরি সরকারি কাগজপত্র সময়মতো না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে নথিপত্র ইস্যু করছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আত্মগোপনে থেকেও তমিজ উদ্দিন আড়ালে থেকে পরিষদের প্রশাসনিক ও আর্থিক সুবিধা নিয়ন্ত্রণ করছেন। ভিজিএফের চাল, খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবি পণ্য এবং বয়স্ক ও বিধবা ভাতার মতো সরকারি সুবিধাসমূহ তিনি নিজস্ব দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছেন। এ ছাড়া গত অর্থবছরে আদায়কৃত হোল্ডিং ট্যাক্সের প্রায় ২০ লাখ টাকা ইউপি সচিবকে সঙ্গে নিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়।

চেয়ারম্যান তমিজের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর, জোরপূর্বক ভোটকেন্দ্র দখল, অবৈধভাবে শত শত একর সরকারি জমি দখল এবং আলোচিত লোভা পাথর কোয়ারি থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ইউপি সদস্য কুহিনুর জানান, স্থানীয় উপজেলা প্রশাসন রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি সশরীরে গিয়ে মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরে এ আবেদন জমা দিয়েছেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

1 সিলেটের খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (২৪

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

4 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

6 কিশোরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে এসে সিলেটের পাসপোর্ট অফিসে গেটম্যান হিসেবে যোগ দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মো. রুবেল

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাদকবিরোধী বিশেষ র‌্যালিতে সামনের সারিতে ব্যানার ধরে হাঁটছেন এক চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

2 সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

2 সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ঐতিহ্যবাহী এই পর্যটন স্পটটির বালু ও

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

2 মো: রাকিবুল আলম। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেকটর। তিনি জেলার বালু মহাল ইজারা কমিটির সদস্য সচিব। এই

1
8