editor

প্রকাশিত: 8:03 AM, September 28, 2020

কানাইঘাটে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে আহত

কানাইঘাটে পরকীয়ায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে আহত

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে গত শনিবার সকাল অনুমান ৫টার দিকে পরকীয়া প্রেমে বাঁধা প্রদান করতে গিয়ে এক যুবককে কোপিয়ে ও পিঠিয়ে আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় পরকীয়া প্রেমিক সহ এক প্রবাসীর স্ত্রীকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের স্ত্রী ফাতেহা বেগম (৩৫) এর বসত ঘরে একই বাড়ির নুরুল হক @ কুটির পুত্র আব্দুর রহমান (২৮) পরকীয়া সম্পর্ক গড়ে তুলে প্রায়ই রাতের বেলা আসা যাওয়া করত। এতে করে বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য একই বাড়ির হাজী তাহির আলী পরিবারের লোকজন ফাতেহা ও আব্দুর রহমানকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বাঁধা নিষেধ দিলেও তারা মানেনি। গত শুক্রবার দিবাগত রাত অনুমান দুইটার দিকে আব্দুর রহমান ফাতেহা বেগমের ঘরে প্রবেশ করলে হাজী তাহির আলীর পুত্র কানাইঘাট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শাখার কর্মকর্তা ফয়সল আহমদ (৩০) বাড়ির সবাইকে জানান। ফাতেহা বেগমের রাত্রি যাপনের পর গতকাল শনিবার সকাল ৫টার দিকে তার ঘর থেকে আব্দুর রহমান বের হওয়ার সময় ফয়সল আহমদ ও তার পরিবারের লোকজন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তার হাতে থাকা মেগ লাইট দিয়ে উপর্যুপরি ফয়সল আহমদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় ফাতেহা বেগম বটি দা দিয়ে ফয়সল আহমদের মাথা লক্ষ্য করে ছেদ মারলে তা প্রতিহত করার সময় ফয়সলের বাম হাতে পড়ে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় ফয়সল আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান ও ফাতেহা বেগমকে আসামী করে সমূহ অভিযোগ এনে গতকাল শনিবার থানায় বাদী হয়ে আহত ফয়সল আহমদের পিতা হাজী তাহির আলী (৮৫) অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বাদী হাজী তাহির আলী ও তার পরিবারের লোকজন জানান, ফাতেহা ও আব্দুর রহমানের অসামাজিক কার্যকলাপের বিষয়টি এলাকার সবাই জানেন, এ নিয়ে এলাকায় সালিশও হয়েছে, তারপরও আমরা বার বার বাঁধা দেয়ার পরও এমন অপকর্ম থেকে তারা বিরত থাকেনি। যার কারনে বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। তারা বলেন, ফাতেহার সাথে আব্দুর রহমানের এক সময় পরকীয়া সম্পর্কে বিরোধ দেখা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুর রহমান ফাতেহা বেগমের বিরুদ্ধে বাজে পোস্ট দেয়। বছরখানেক পূর্বে প্রবাস থেকে বাড়িতে এসে আবারো ফাতেহার সাথে তার স্বামীর অবর্তানে পরকীয়ায় জড়িয়ে পড়ে আব্দুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন