editor

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১৫, লুটপাট

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১৫, লুটপাট

7

সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে একটি প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলার সময় নগদ ২ লক্ষ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

8

গত মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে ৫নং বড়চতুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর চাচা ফখরুল ইসলাম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়ারপাড় গ্রামের এজমাল ফান্ড ও হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবুর রহমান, আলী আহমদ ও মুহিবুর রহমান গংদের সাথে প্রবাসী মিসবাহ উদ্দিনের বাবা জবরুল ইসলাম ও চাচা ফখরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় সাড়ে তিন মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ-নিষ্পত্তি করে দেন।

তবে অভিযোগ রয়েছে, মুজিবুর রহমান গংরা সালিশি সিদ্ধান্ত অমান্য করে প্রতিপক্ষকে ‘একঘরে’ করার ঘোষণা দেয়। তারা ভুক্তভোগী পরিবারটিকে মসজিদে নামাজ আদায়ে বাধা, যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি এমনকি শিশুদের মক্তবে আরবি শিক্ষা গ্রহণও নিষিদ্ধ করে। এ নিয়ে গত ২০ এপ্রিল ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

8

মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে গ্রামের রাস্তায় ফখরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি ভাই জবরুল ইসলামের ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে তাণ্ডব চালায়। ঘর লক্ষ্য করে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী লখাইরগ্রাম, বড়চতুল ও মালিগ্রামের বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

হামলায় প্রবাসী মিসবাহ উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত জাবেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফখরুল ইসলামকে সাহায্য করতে আসা হাসন মিয়ার বাড়িতেও হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

7

ভুক্তভোগী জবরুল ইসলাম অভিযোগ করেন, “হামলাকারীরা শিশু-নারীদেরও রেহাই দেয়নি। আমার ছেলের বিদেশ থেকে পাঠানো ২ লক্ষ টাকা চাউলের ড্রামে রাখা ছিল। সুয়েবুর রহমান ও তার সহযোগীরা দা উঁচিয়ে ভয় দেখিয়ে সেই টাকা ও দামি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুতলিব বলেন, “মুজিবুর রহমান ও আলী আহমদ গংরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষের ওপর জুলুম চালায়। ন্যায়ের পক্ষে কথা বলায় তারা আমাকেও হুমকি দিচ্ছে।”

বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, “আমরা বিরোধটি মীমাংসা করে দিয়েছিলাম, কিন্তু তারা মুরব্বিদের সিদ্ধান্ত উপেক্ষা করে হামলা চালিয়েছে। বর্তমান সরকার কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। আমি শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

5

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি দাপ্তরিক কাজে জেলার বাইরে থাকায় বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অভিযোগে মুজিবুর রহমান, সুয়েবুর রহমান, আলী আহমদ, মুহিবুর রহমান, সানাজ উদ্দীন, মুন্না, সালমান, লোকমানসহ ৪১ জনকে নামীয় আসামি করা হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

2 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

1 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

4 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

7 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। 4

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

2 মো. নুরুল ইসলাম: 3 সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে

ধলাই সেতুতে অভিযানে হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

ধলাই সেতুতে অভিযানে হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

7 সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

3 সিলেট সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট

1
5