admin
প্রকাশিত: 8:29 PM, November 21, 2020
কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের ফতেগঞ্জ গ্রামে বৃহস্পতিবার প্রতিহিংসা পরায়ণ হয়ে এক খামারির ৭০টি হাঁস বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, গত ১৫ নভেম্বর ফতেগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র হাঁস খামারি কুতুব উদ্দিন একটি মামলা সংক্রান্ত কারণে আইনশৃঙ্খলা বাহিনীতে একই গ্রামের নুর উদ্দিনের পুত্র রাসেল রবির বাড়ি দেখিয়ে দিলে এতে করে রাসেল রবি কুতুব উদ্দিনকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাসেল রবি হাঁস খামারি কুতুব উদ্দিনের ১২০টি হাঁস একটি ডোবায় ছেড়ে দেওয়ার পর সেখানে বিষ প্রয়োগ করলে কুতুব উদ্দিনের ৭০টি হাঁস মারা যায়। বিষ দিয়ে হাঁস মারার ঘটনায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনায় হাঁসের মালিক কুতুব উদ্দিন বাদী হয়ে রাসেল রবির বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন