editor
প্রকাশিত: 8:57 AM, September 24, 2020
কানাইঘাট প্রতিনিধি:-
সিলেটের কানাইঘাট পৌরসভার বায়মপুর খেয়াঘাটের শতবর্ষের পুরাতন বাস-সিএনজি স্টেশন ও যাত্রী ছাউনি রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বাস-সিএনজি স্টেশন ও শতবর্ষের যাত্রী ছাউনি পাথর ব্যবসায়ীরা দখল করে আছেন। গত সোমবার ইউএনও’র কাছে এই অভিযোগ দেওয়া হয়।
এলাকাবাসী লিখিত অভিযোগে উল্লেখ করেন, কানাইঘাট পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ এই রাস্তা ব্যবহার করে নৌকাযোগে পারাপার হন। প্রতিদিন এ রাস্তা ব্যবহার করে স্কুল, কলেজ, মাদ্রাসার হাজার হাজার ছাত্রছাত্রী ও শিক্ষকরা চলাচল করে থাকেন। তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া এখানে শত বৎসরের পুরাতন বাসস্টেশন এখন সিএনজি স্টেশন। উপজেলার সাতঁবাক, ভবানীগঞ্জ, লোভামুখ বাজারে যানবাহন চলাচল করে। যাত্রীদের বসা বা বিশ্রামের জন্য তৈরি হলেও বর্তমানে প্রভাবশালীদের দখলে খেয়াঘাটের যাত্রী ছাউনি।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানে খেয়াঘাটের রাস্তাসহ যাত্রী ছাউনি দখল করে সেখানে পাথর মজুদ করে রেখেছেন পাথর ব্যবসায়ীরা। একমাত্র চলাচলের রাস্তা হওয়ায় গ্রামের সর্বসাধারণ খেয়াঘাট হয়ে নৌকাযোগে নদী পাড়ি দিয়ে আসতে হয় কানাইঘাট বাজারে। জরুরী প্রয়োজনে তাদের কানাইঘাট উপজেলা প্রশাসন, থানা, ভূমি অফিসহ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে হয়। রাস্তার সিঁড়ির পাশে দীর্ঘদিন যাবত একটি যাত্রী ছাউনি ছিল। এখানে ঝড় বৃষ্টির সময় পথযাত্রীরা আশ্রয় নিতেন। বর্তমানে স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ী মিলে ছাউনির একাংশ ভেঙ্গে যাত্রী যাওয়ার রাস্তা দখল করে পাথরের ব্যবসা করে আসছেন। ফলে ধীরে ধীরে যে যার মত করে জায়গা দখল করে আছেন এবং জায়গার উপর পাথর মজুদ করে রেখেছেন। কানাইঘাট উপজেলা প্রশাসন পূর্বে অভিযান করলেও এখন কোনো কার্যকরী কোন উদ্যোগ না থাকায় আবারও শতবর্ষের যাত্রী ছাউনি ভেঙ্গে রাস্তাসহ জায়গা পাথর ব্যবসায়ীদের দখলে চলে গেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন