editor

প্রকাশিত: 4:33 PM, September 19, 2020

কানাইঘাট উপজেলা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা টুটুল

কানাইঘাট উপজেলা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা টুটুল

কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্য শাখা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা বিশিষ্ট কমিউনিটি নেতা জাকি মোস্তফা টুটুল। যদিও বা কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন এখনো সাড়ে তিন বছর সময় রয়েছে তারপরও দলের নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধের প্রেক্ষিতে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন জাকি মোস্তফা টুটুল। সংগঠনের নেতাকর্মীরা জানান, সিলেট এমসি বিশ^ বিদ্যালয়ে অধ্যায়নরত থাকাবস্থায় জাকি মোস্তফা টুটুল জাতীয়বাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সিলেটের রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন এই সাবেক ছাত্রনেতা। শিক্ষার্থী থাকাবস্থায় এমসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল ভোটে সাহিত্য, বিতর্ক ও বক্তৃতা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। এমসি কলেজ শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকাবস্থায় সাংগঠনিক দক্ষতা স্বরুপ সিলেট জেলা শাখা জাতীয়বাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কানাইঘাট উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়ে ৯০ দশকে ছাত্রদলকে কানাইঘাটে সুসংগঠিত করেন জাকি মোস্তফা টুটুল। সংগঠনের কাজ করতে গিয়ে কয়েকবার প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে নির্যাতন ও হামলার শিকার হন ত্যাগী এ নেতা। পরবর্তী কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি থাকাবস্থায় প্রায় দু’দশক পূর্বে যুক্তরাজ্যে পাড়ি জমান জাকি মোস্তফা টুটুল। প্রবাসে থেকেও মাঝে মধ্যে দেশে এসে দলের সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজ খবর নেয়া সহ কানাইঘাটে বিএনপি ও সহযোগি সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে দলের এ দুর্দিনে টুটুল নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে দলের তৃনমূলের নেতাকর্মীরা জানিয়েছেন। সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এক মুখ। যুক্তরাজ্য শাখা জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব সক্রিয় ভাবে পালনের পাশাপাশি সেখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন টুটুল। যুক্তরাজ্যের একটি বিশ^বিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন তিনি। সেখানকার বিভিন্ন বাংলা টিভি চ্যানেলের টকশোর প্রিয় মুখ হচ্ছেন টুটুল। টকশোতে অংশ নিয়ে দলের পক্ষে কথা বলেন তিনি। জাকি মোস্তফা টুটুলের বাড়ী হচ্ছে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের জুলাই পীরনগর গ্রামে। তিনি এক সমভ্রান্ত পরিবারের সন্তান। তার প্রয়াত বাবা বাংলাদেশ ইস্পাহানি জুটমিল কোম্পানীর একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা জালাল আহমদ জনি, উপজেলা জাসাসের সহ সভাপতি শাহিন আহমদ সহ দলের নেতাকর্মীরা জানান, জাকি মোস্তফা টুটুল জাতীয়বাদী আদর্শের বিশ^াসী একজন নির্বিক সৈনিক। ছাত্র থাকাকালীন ও অদ্যবধি পর্যন্ত তিনি জাতীয়বাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। কানাইঘাটে ৯০ দশক পরবর্তী দলকে সুসংগঠিত করতে তার অনেক ত্যাগ রয়েছে। যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সক্রিয় ভাবে দলের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। দলের নেতাকর্মীদের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন তিনি। তার মতো দলের নিবেদিত একজন প্রাণকর্মী কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে দলের প্র্রার্থী হওয়ার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছেন। নেতাকর্মীদের অনুরোধের প্রেক্ষিতে জাকি মোস্তফা টুটুল উপজেলা নির্বাচন করার জন্য সংগঠনের নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন বলে তারা জানান। এব্যাপারে জাকি মোস্তফা টুটুলের সাথে যোগাযোগ করা হলে যুক্তরাজ্য থেকে তিনি জানান নেতাকর্মীরা আমাকে উপজেলা নির্বাচন করার জন্য নানা ভাবে উৎসাহ ও অনুরোধ করে আসছেন, আমি তাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমরা দেশ ও দলের স্বার্থে রাজনীতি করি। মানুষের খেদমত করতে চাই। সকলের দোয়া, ভালবাসা ও দলীয় সিদ্ধান্ত নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে জাকি মোস্তফা টুটুল জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ